জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলীর কপালে যে খুব বেশিক্ষণ সুখ শান্তি তাই হয় না সেটা এতক্ষণে বুঝেই গিয়েছেন দর্শক মহল। মন্দারের হাত থেকে রক্ষা পেতেই তার জীবনে নতুন বিপদ হয়ে তোমার সামনে এসে দাঁড়ালো অহনা।
শুধু থেকেই ধারাবাহিকের নায়িকা শ্যামলী এই ধারাবাহিকের নায়ককে নানা রকম বিপদের হাত থেকে রক্ষা গিয়েছে। শ্যামলীকে শুরুতে কেউ বিশ্বাস করত না বলে তিস্তা নামক একটি ছদ্দবেশ ধরতে হয়েছিল তাকে। সেই তিস্তা বেশেও সে শুধুমাত্র অনিকেতের মঙ্গল কামনা করেছে এবং বিপদে আপদে তাকে সাহায্য করেছে। কিন্তু এই ছদ্মবেশ তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এর জন্যই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এরপর, এই সমস্যা থেকে বেরিয়ে মন্দার নামক এক গুন্ডার কবলে পড়ে শ্যামলী। সেই গন্ডার হাত থেকে নিজেকে এবং নিজের স্বামীকে রক্ষা করে অক্ষত অবস্থায় ফিরে আসে জোড়া বাড়িতে। শ্যামলী এবং তার শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিল এইবার হয়তো সে একটু সুখের মুখ দেখবে। কারণ অনিকেত নিজে বলেছে, সে শ্যামলীর উপস্থিতিতে সুরক্ষিত এবং নিশ্চিন্ত অনুভব করে। কিন্তু সেই সুখ বোধহয় তার কপালে নেই।
অহনাকে দেখে চমকে গেলো অনিকেত
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ধারাবাহিকের নায়ক অনিকেত নিজের দেওয়া কথা মতো শ্যামলীকে নিয়ে চলে আসে দ্য রিগেল ভিস্তা ক্লাবে। সেখানে একসঙ্গে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করে ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে তারা। অনিকেত অকপটে নিজের প্রাক্তনের বিষয়ে সমস্ত কিছু জানাইয় শ্যামলীকে।
আরও পড়ুন: টিআরপি তলানিতে, মোড় ঘোরাতে জগদ্ধাত্রীতে আসছে নয়া নায়িকা!
শ্যামলী অনিকেতকে জিজ্ঞাসা করে, যদি কোনদিনও তার প্রাক্তন প্রেম তার কাছে ফিরে আসে তাহলে সে কি করবে। অনিকেত বলে এমনটা কোনদিন হবে না। অদ্ভুতভাবে ওই দিন ওই সন্ধ্যাতেই কোন এক অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করার কথা ছিল অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনার। তাই সেজেগুজে ওই দিন সেখানে উপস্থিত হয় সে। এরপর শ্যামলীর সামনেই মুখোমুখি হয় অনিকেত আর অহনা।
