Bangla Serial

শালিনীর সব কথা লুকিয়ে শুনে ফেললো ফুলকি! রোহিতকে বাঁচাতে উদ্যত হলো ফুলকি ও তার দলবল!

নিজের স্যারের কোন ক্ষতি কখনো হতে দিতে চায় না জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। তাই বারণ সত্ত্বেও ফের শালিনীর চক্রান্ত জানতে অনেক ঝুঁকি নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ফুলকি। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের পর্বগুলো আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমানে টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপারের স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।

ইতিমধ্যেই ফুলকির উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। পারমিতা আর অংশুমানের মনের মিল করিয়ে দিতে গিয়ে সবাই তাকে অনেক ভুল বুঝেছে। এমনকি পারমিতাও ফুলকির উপর অনেক রাগ করেছিল। তবে ফুলকির ওপর কেউ বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। তার একদিন যেতে না যেতেই সবার সব রাগ গোলে জল হয়ে গেছে। তবে আবারও এক নতুন বিপদের আভাস পেয়েছে ফুলকি।

ইতিমধ্যেই শালিনী জানতে পেরেছে, সে এতদিন ধরে যে সুযোগ তার অপেক্ষা করছিল সেই স্পোর্টস একাডেমি খোলার সুযোগটা না চাইতেই পেয়ে গিয়েছে রোহিত। এটা শুনে আর শালিনীর মাথা কাজ করছিল না। সে ঠিক করে আর রুদ্রকে কথা দেয় এবার সে এমন কিছু করবে যাতে ফুলকি আর রোহিত চিরকালের মতন আলাদা হয়ে যেতে বাধ্য হবে। আর এই পরিকল্পনা অনুযায়ী নিজের কাজ করাও শুরু করে দেয় শালিনী।

সে হঠাৎ সবার কাছে ভালো মানুষ সাজতে চায়। রোহিতকে বিদায় জানিয়ে সে নবাবগঞ্জ ছেড়ে কলকাতা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল হতে না হতেই সবার সামনে ফুলকিকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে নানা রকম খারাপ কথা বলার জন্য তার কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে পড়ে শালিনী। সন্দেহ হওয়ায় তার পিছন পিছন পিয়ালকে পাঠিয়ে দেয় ফুলকি। পিয়াল দেখে, কলকাতা না গিয়ে নবাবগঞ্জের এক পিআর অফিসে এসে দাঁড়িয়েছে শালিনী।

শালিনীর সব পরিকল্পনা জেনে গেলো ফুলকি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি একটা মই জোগাড় করে পিআর অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে শালিনীর সমস্ত কথা শুনে নেয়। শালিনীর বড় একটা প্ল্যান আছে। যার জন্য সে একটা জায়গায় সবাইকে একজোট করার কথা বলছিল। সব শুনে গোটা বিষয়টা বেশ রহস্য জনক বলে মনে হয় নায়িকার। এরপর সব কথা পিয়ালকে বলতেই সে বলে, আজ তার দাদা ভাইয়ের একটা ক্ষতি করার পরিকল্পনা করছে শালিনী।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন