বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সম্প্রতি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম। ধারাবাহিকের বর্তমান গল্প দর্শকদেরকে বেশ আকৃষ্ট করেছে।
এই ধারাবাহিকে সব থেকে আকর্ষণীয় চরিত্রটি হলো ধারাবাহিকের নায়িকা পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা। তবে এই নায়িকা ছাড়াও ধারাবাহিকে এমন আরো অনেকে পার্শ্ব চরিত্র রয়েছে যাদেরকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। দর্শকদের কাছে এমনই এক পছন্দের চরিত্র হলো সৃজন অর্থাৎ ধারাবাহিকের নায়কের বোন বর্ষার চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা শৈলী ভট্টাচার্য (Shaili Bhattacharya)।
ধারাবাহিকের গল্প অনুযায়ী এই বর্ষা এবং নায়িকা পর্ণার ভাই পিকলু একে অপরকে পছন্দ করতো। কিন্তু পরিস্থিতির চাপে এবং নায়কের মা কৃষ্ণার জন্যই বর্ষাকে অন্য জায়গায় বিয়ে করতে হয়। কৃষ্ণা নিজের মেয়েকে এমন এক জায়গায় বিয়ে দেয়, যেখানে তাকে প্রত্যেকদিন অত্যাচারিত হতে হয়েছে। শুধু তাই নয়, অপমান অসম্মান সবকিছুই সহ্য করতে হয়েছে বর্ষাকে। বাপের বাড়িতে এসেও মায়ের জন্য দু দন্ডও শান্তিতে থাকতে পারেনি সে। যার ফল স্বরূপ এক চরম পরিণতির শিকার হয়েছে বর্ষা।
আরো পড়ুন: লাবুর স্পর্ধা দেখে ভয় পেয়ে গেলো রুদ্র! রোহিত ফুলকিকে আলাদা করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো শালিনী!
এই মুহূর্তে অর্ণব অর্থাৎ বর্ষার স্বামী তার মুখ বন্ধ করতে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। কারণ সেখান থেকে বর্ষার বেরোনোটা রীতিমত অসম্ভব। এটা জানার পর থেকেই তাকে বাঁচানোর নানারকম পরিকল্পনা করে চলেছে তার পরিবারের লোকজন। আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে পিকলু এবং বর্ষার দাদা বৌদিরা। কিন্তু আদৌ কি বর্ষাকে বাঁচাতে পারবে তারা?
অন্ধকার নেমে এলো শৈলীর জীবনে
যতদূর জানা যাচ্ছে নিজের আত্মসম্মান, মান মর্যাদা সবকিছুকে বজায় রাখতে বর্ষা নিজেকে শেষ করে দেওয়ার পথেই এগিয়ে যাবে। গলায় ফাঁস লাগিয়ে চিরকালের মতন পৃথিবী থেকে বিদায় নেবে সে। তবে কি এই ভাবেই শেষ হবে নিম ফুলের মধু ধারাবাহিকের শৈলীর যাত্রা? কিছু কিছু দর্শকরা মনে করছেন, মৃত্যু ঘটার আগেই বর্ষাকে বাঁচিয়ে নেবে পর্ণা। আর তারপর বর্ষার ভালোবাসার মানুষ পিকলুর সাথেই বিয়ে হবে তার। এবার আগামী পর্বে ঠিক কি হতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিকটি।
