Entertainment

ফুলকিকে নিজের হাতে জিলিপি খাইয়ে দিলো রোহিত! তথার নির্দেশেই অংশুকে মেনে নিলো পারো!

যে সবার ভালো চায় তা কখনোই খারাপ হয় না। সাময়িকভাবে বিপদের সম্মুখীন হলেও সেই বিপদ দীর্ঘস্থায়ী হয় না। ঠিক তেমন করেই জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকার সব বিপদ কেটে গেলো। বর্তমানে চ্যানেলের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক হিসেবে বেঙ্গল টপারের স্থান অধিকার করেছে ফুলকি। প্রত্যেকটি পর্বের মধ্যে দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকের নবাগতা নায়িকা।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকির ওপর ভীষণ রেগে গিয়েছিল পারমিতা। কারণ ফুলকি একটা ছেলেমানুষি করে ফেলেছে। সে পারমিতার মতিগতি না বুঝেই অংশুমানকে দিয়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। ফলে অংশুমান এবং ফুলকি দুজনের ওপরেই ভীষণ রেগে গিয়েছে পারমিতা। তবে সেই রাগ খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ তথা পারমিতার মনের দ্বন্দ্ব ঘুচিয়ে দিয়েছে।

ফুলকি আজকের পর্ব ২২ জুন (Phulki Today Episode 22 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পারমিতা তথার ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। নিজেকে ধিক্কার জানাতে থাকে। কারন সে কখনো তথা ছাড়া আর কারোর দিকে চোখ তুলে তাকানোর কথা ভাবতেও পারে না। ঠিক তখনই সে স্বপ্ন দেখে তথা তার কাছে এসেছে আর নিজের মুখে তাকে বলছে, পারমিতা যেন অংশুমানের সাথে নতুন করে নিজের জীবনটা শুরু করে। পারমিতার মনে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ঘুচিয়ে দেয় তথা। এরপর তার অনেকটা হালকা লাগে কারণ সে বুঝতে পারে তথা রাগ করেনি।

পারমিতার মন ভালো করে দিলো রোহিত

পরের দিন সকাল হতেই ফুলকি আর রোহিত শরীর চর্চা করতে বেরিয়ে পড়ে। সেখানেই রোহিত পারমিতার জন্য তার পছন্দের জিলিপি কেনে। সেই সময় ফুলকি স্বপ্ন দেখে রোহিত তাকে জিলিপি খাইয়ে দিচ্ছে। কিন্তু স্বপ্ন ভাঙতেই রোহিত বলে ফুলকির কোনো রকম মিষ্টি খাওয়া চলবে না। এরপর তারা সবাই মিলে পারমিতাকে সুন্দরভাবে জিলিপি পরিবেশন করে আর ফুলকি নিজের হাতে চা বানিয়ে দেয়। পারমিতার মনের তাদের নিয়ে যত রাগ ছিল সব গোলে জল হয়ে যায়।

আরও পড়ুন: ঐন্দ্রিলা নেই! শোক কাটিয়ে এবার পুরোদমে কাজে ফিরছেন সব্যসাচী, জুটি বাঁধছেন পায়েলের সঙ্গে

তারপর মেদিনীপুরের বক্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা চলে আসে রোহিতের বাড়িতে। এনআরআই লেইমা চানুর সাথে ফুলকির বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তারা রোহিতকে বলে, সে যেন নতুন বক্সারদের ট্রেনিং দেওয়ার জন্য মেদিনীপুরে একটা প্রতিষ্ঠান খোলে। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ফুলকি। অন্যদিকে সবটাই দূর থেকে দাঁড়িয়ে শুনতে থাকি ঈশিতা। মনে মনে সে ভাবতে থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিভাবে আবার ফুলকি আর রোহিতকে বিপদে ফেলা যায়।€

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন