স্টার জলসার’মেয়েবেলা’ ধারাবাহিক থেকে টেলি পর্দায় পরিচিত হয়ে ওঠেন অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। এছাড়া বেশ কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। এবার অর্ণ মুখোপাধ্যয় পরিচালিত চর্চিত ছবি ‘অথৈ’-তে দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষালকে। প্রথম বড়পর্দার কাজের পর মুখ খুললেন অভিনেতা। সাক্ষাৎকারে বললেন, টলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিভার চাইতে বহু গুণে প্রয়োজন যোগাযোগ থাকা।
মঞ্চে ‘অথৈ’-এ অভিনয় করছেন প্রায় সাত-আট বছর ধরে। বড়পর্দায় তিনি ‘মাইকেল ক্যাসিয়ো’ তথা ‘মুকুল’ চরিত্রে অভিনয় করলেন। বড় পর্দায় প্রথম কাজ নিয়ে বেশ খুশি অভিনেতা অর্পণ। তিনি ভাগ করে নিলেন শুটিংয়ের অভিজ্ঞতা। কথা বলার মাঝে অভিনেতা বললেন, অর্ণ মুখোপাধ্যায় মঞ্চে ‘অথৈ’-কে কখনওই ‘পণ্য’ হিসাবে দেখেননি, বলা ভাল, তাঁকে দেখতে হয়নি। এমনই করতে হবে, এই ধরনের কিছু বেঁধেও দেননি পরিচালক। অর্পণ বললেন, আসলে মঞ্চে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন তিনি।
অভিনেতার স্পষ্ট জবাব ‘অথৈ’ সিনেমা বলেই তিনি বড় পর্দায় আসতে পেরেছেন। অভিনয়ের পিছনে পুরো অবদান অর্ণ মুখোপাধ্যায় দিয়েছেন অর্পণ। হাসিমুখে অভিনেতা বলেন, যাঁর হাত ধরে তিনি মঞ্চে উঠেছিরেন, তাঁর হাত ধরেই বড় পর্দায় এসেছেন। যদিও ছোটবেলায় এসব নিয়ে ভাবেননি অর্পণ ঘোষাল। তারপর হঠাৎ করে থিয়েটারে আসা আর সেখান থেকে অভিনয়ে।

একসময় ভেবেছিলেন লেখালেখি আর থিয়েটার করে জীবন যাপন করবেন। ভবিষ্যৎ নিয়ে আজও
বিশাল চিন্তাভাবনা করেন না অর্পণ। এই প্রসঙ্গে উঠে আসে থিয়েটার অভিনেতাদের বড়পর্দায় পা রাখার পথটা কতটা প্রশস্ত? প্রসঙ্গ উল্লেখ করে অর্পণ ঘোষাল বলেন, বাংলায় অডিশনের কাস্টিং অথবা অডিশনের পদ্ধতি খোলামেলাভাবে হয় না। এখানে যোগাযোগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
অভিনেতা নিজের অভিজ্ঞতা থেকে তুলে ধরেন, কিছু গুরুত্বপূর্ণ কথা। অর্পণ বলেছেন, সঠিক জায়গায় নিজের কাজ নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার হয় তা হল যোগাযোগ। টলিউড ইন্ডাস্ট্রিতে যোগাযোগ না থাকলে, প্রতিভা থাকলেও কিন্তু এগিয়ে যাওয়া যায় না। আসলে বাংলায় এমনই হয়। অভিনেতা নিজেও থিয়েটার বা অন্য কাজের সূত্রে নিজের কাজগুলি পেয়েছেন বলে উল্লেখ করেন।
