Bangla SerialEntertainmentTollywood

একবার নয়, দু’বার নয়! তিনবার গ’র্ভ’পা’ত করাতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী ময়না মুখার্জি

মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন পাশে কেউ থাকে না। জনপ্রিয় তারকা জুটি সম্রাট মুখার্জি (Samrat Mukherjee) ও ময়না মুখার্জির (Moyna Mukherjee) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এই জুটি অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শক মন। দর্শকমহলেও বেশ জনপ্রিয় তারা। তাদের দাম্পত্য নিয়ে চর্চাও চলে নানা মহলে। রীলেরে বাইরে রিয়েল লাইফেও হ্যাপি কাপল তারা। দুই ছেলে ও স্বামী-স্ত্রী মিলে সুখী গৃহকোণ তাঁদের।

তবে একসময় গোটা পৃথিবীটা যেন তাঁদের বিপক্ষে ছিল। কেউ পাশে ছিল না তাঁদের। দারুণ একাকিত্বের শিকার হয়েছিলেন দুজনে। এরমাঝেই এই তিন-তিনবার গর্ভপাতের যন্ত্রণা সইতে হয় অভিনেত্রীকে। বিনোদন জগতে পা রাখার পর দুজনে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে ময়নাকে পুত্রবধূ হিসেবে মানতে চায়নি সম্রাটের পরিবার। তাই বন্ধু-বান্ধবদের সাহায্য নিয়ে পালিয়ে বিয়ে করেন তাঁরা।

স্বাভাবিক ভাবে সম্রাটের বাড়ি থেকে মেনে নেয়নি দুজনের সম্পর্ক। এক কামরার এক ভাড়া বাড়িতে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। তখন কাজের অবস্থাও তেমন ভাল নয়। চরম অর্থনৈতিক সংকটে মধ্যে দিয়ে যেতে থাকেন দুজন। এমন পরিস্থিতিতে ময়না অন্তঃসত্তা হলে বাধ্য হয়ে গর্ভপাত করাতে হয় তাঁদের। কারণ একজন শিশুকে বড় করার মতো আর্থিক সংগতি তাঁদের ছিল না তখন।

WhatsApp Image 2024 06 22 at 5.20.59 PM

পরপর গর্ভপাতের দরুন শেষবার ভেঙে পড়েন ময়না। এক রিয়েলিটি শো-এ এসে অভিনেত্রী বলেন, “বারংবার এক পরিস্থিতির মধ্যে যেতে গিয়ে একসময়ে মনে হয়েছিল আমি আধেও কোনোদিন সন্তানের মুখ দেখতে পারব তো?” গর্ভপাতের কথা প্রকাশ্যে আসতে নেট মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছে এই জুটি।

তবে নেট নাগরিকরা যাই বলুন, এই মুহূর্তে দুই ছেলে সাগর ও সমুদ্রকে নিয়ে সুখে সংসার করছেন ময়না আর সম্রাট। অর্থকষ্ট দূরে গিয়েছে কয়েক যোজন। বাড়ি, গাড়ি, কাজ, দুই ছেলে নিয়ে দিব্যি সংসার করছেন সম্রাট ও ময়না মুখার্জি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন