সব সময় সবার সব পরিকল্পনা সফল হয় না। কিছু কিছু সময় সফলতার বদলে বিফলতার মুখ দেখতে হয়। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকার ক্ষেত্রেও এবার ঠিক সেটাই হলো। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী বেঙ্গল টপারের জায়গায় অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ধারাবাহিকের নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি ঠিক করে আর কোনভাবেই সে পারমিতাকে একা থাকতে দেবে না। এইবার অংশু আর পারমিতাকে এক করে দেবে। কিন্তু সেটা করতে গিয়েই হিতে বিপরীত হলো। পারমিতাকে প্রেমের প্রস্তাব দিতেই সে অংশুমানকে জানিয়ে দেয়, সে অংশুমানকে শুধুমাত্র নিজের বন্ধু ভেবেছে এর থেকে আর বেশি কিছু নয়। এই গোটা ঘটনাটার ছবি তুলে নাই রিকি।
ফুলকি আজকের পর্ব ২১ জুন (Phulki Today Episode 21 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শালিনী হঠাৎ হৈমন্তীর খোঁজ করতে থাকে। হৈমন্তী এলেই শালিনী বলে, “রিকি এসেছে। ও তোমার সাথে কিছু কথা বলতে চায়।” হৈমন্তী ভাবে, নিশ্চই রুদ্র কিছু বলে পাঠিয়েছে। এরপর রিকি এসে হৈমন্তীকে বলে, সে কিছু দেখাতে চায়। এই বলে রুদ্রর বোন সেই ক্যাফেতে তোলা ছবিগুলো দেখিয়ে দেয়। এসব দেখে ভীষণ রেগে যায় হৈমন্তী। একেবারে বাক্যহারা হয়ে যায় সে।
পারমিতাকে তাড়িয়ে দিলো হৈমন্তী
বেশ কষ্ট পেয়ে বাড়ি ফেরে পারমিতা। ফুলকি বারবার বলে, এখানে দাদাভাইয়ের কোন দোষ নেই। যা হয়েছে সব তার কথাতেই হয়েছে। সে জোর করে এসব করিয়েছে। তখন সেখানে চলে আসে হৈমন্তী। তার হাতে পারমিতার লাগেজ। সে পারমিতাকে বলে, “তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও।” এসব শুনে খুব রেগে যায় মাস্টার মশাই। সে বলে, “আমার লক্ষী প্রতিমার মতন দুই বউমা যদি না থাকে এই বাড়িতে, তাহলে আমিও থাকবো না।” এর পর একে একে সবাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। তখন আর হৈমন্তী কিছু বলতে পারে না।
ফুলকিকে ভুল বুঝলো পারমিতা
ফুলকি বুঝতে পারে না যে এই সমস্ত কথা হৈমন্তীকে কে জানালো। এমন সময় সে দেখে রুদ্রর বোন রিকি এসেছে। তখনই তার কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে যায়। এদিকে লাবু পারমিতাকে বোঝানোর চেষ্টা করে, গোটা জীবনটা এভাবে এক কাটানো যায় না। কিন্তু পারমিতা খুব বিরক্ত হয়। সে বলে, ফুলকি যেনো আর এরকম বাড়াবাড়ি না করে। পারমিতাকে জানিয়ে দেয়, সে একা নয়। সে ভালো আছে আর তথা তার সাথে আছে।
