টিআরপির (Trp) ফল প্রকাশের দিন এলেই বুক ধুকপুক টেলিপাড়ায়। অভিনেতা থেকে নির্মাতারা সকলের রুদ্ধশ্বাস। এই তালিকার উপর নির্ভর করে নির্ধারিত হয় ধারাবাহিকের ভবিষ্যৎ। কারণ টিআরপিতে স্থানচ্যুত হলেই ভ্রূকুটি দেয় চ্যানেল। দর্শকদের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছেন বাংলা বিনোদনের চ্যানেলগুলি।
শুক্রবার প্রকাশ্যে এসেছে গত সপ্তাহের টিআরপি তালিকা। তালিকার প্রথম পাঁচের তালিকায় পাঁচে রয়েছে জগদ্ধাত্রী। বর্তমানে একসময়ের টিআরপি টপার এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচে। চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৫. ৩। চতুর্থস্থানে রয়েছে স্টার জলসার ‘কথা’। প্রাপ্ত নম্বর ৫. ৯।
তালিকার প্রথম তিন স্থানাধিকারী নিয়ে আগ্রহের অন্ত নেই তৃতীয়স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে পেয়েছে ৬. ৩। দ্বিতীয়স্থানে রয়েছে জি বাংলার নিমফুলের মধু। প্রাপ্ত নম্বর ৬. ৫। আর সকলকে টক্কর দিয়ে প্রথমস্থান অধিকার করেছে জি বাংলার ফুলকি রোহিতের গল্প।
এক নজরে সেরা ৫-এর তালিকা-
প্রথম- ফুলকি (৬.৭)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৫)
তৃতীয়- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
চতুর্থ- কথা (৫.৯)
পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৩)
