নিজের সর্বস্ব দিয়ে আসল অপরাধীকে সমাজের সামনে টেনে নিয়ে আসার চেষ্টা করছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। তার এই প্রচেষ্টা ধারাবাহিকের বর্তমান গল্পকে আরো অনেক বেশি আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তুলেছে। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নবাগতা নায়িকা দর্শকদের অত্যন্ত প্রিয় এবং কাছের হয়ে উঠেছে।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি অনেক চেষ্টা করে রুদ্রর আসল চেহারা সবার কাছে প্রকাশ করার। কিন্তু শয়তানি করে ঠিক জাল কেটে বেরিয়ে যায় রুদ্র। ফল স্বরূপ বর্তমানে সবার কাছে বিশেষ করে যারা রুদ্রকে পছন্দ করে যেমন হৈমন্তী, তাদের কাছে খারাপ হয়ে গিয়েছে ফুলকি। হৈমন্তী রুদ্রকে এতটাই স্নেহ করে যে নিজের মেয়ের উপর অত্যাচার হচ্ছে দেখেও তার চোখে কিছুই পড়ে না।
ফুলকি আজকের পর্ব ১৯ জুন (Phulki Today Episode 19 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পারমিতাকে একা একা তথার কথা মনে করে কাঁদতে দেখে তার দুঃখগুলো ভাগ করে নিতে চায় লাবু আর ফুলকি। হঠাৎ করেই সেখানে চলে আসে পারমিতার শাশুড়ি মা হৈমন্তী। সে তাড়াতাড়ি লাবুকে আদেশ করে রুদ্রকে ফোন করার জন্য। লাবু একেবারেই রুদ্রকে ফোন করতে চায় না। তখন সেখানে চলে আসে অরুণা। সে লাবুকে বলে, তার যদি ইচ্ছে হয় তাহলেই সে রুদ্রকে ফোন করবে না হলে ফোন করার কোন দরকার নেই। এরপর ফুলকি লাবুকে পারমিতার প্রতি অংশুমানের ভালবাসার কথাটা জানিয়ে দেয়। লাবু বলে, এই বিষয়ে তাকে সাহায্য করতে পারবে রোহিত কারণ রোহিতের কথা পারমিতা ভীষণ মনে।
অংশুর কাছে যাওয়ার চেষ্টা করছে রিকি
অন্যদিকে শালিনীর সাথে দেখা করে অংশুর প্রতি ভালবাসার কথাটা জানিয়ে দেয় রুদ্রর বন রিকি। শালিনী সবটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারো না। কারণ রুদ্র অংশুমানকে একেবারেই পছন্দ করে না। রিকি শালিনীর থেকে অংশুমানকে খুশি করার উপায় জানতে চায়। শালিনী তখন রিকিকে বলে, সে কিছু উপহার বা খাবার দিয়ে আসতে পারে। রিকি এই কথা মতন থানায় গিয়ে অংশুমান গিয়া একটা দামী উপহার এবং তার পছন্দের খাবার দিয়ে আসে। কিন্তু অংশুমান সেগুলো সবই তার স্যারকে দিয়ে দেয়।
আরো পড়ুন: মান-অভিমান পর্ব মিটিয়ে একে অপরের কাছাকাছি আসার মুহূর্তেই ফিরে এল প্রাক্তন! অনিকেত শ্যামলীর মাঝে ফের খাড়া তৃতীয় ব্যক্তি
রোহিতকে নিজের দলে টানলো ফুলকি
এদিকে ফুলকি প্রথমে রোহিতকে, তারপর একে একে তমাল পিয়াল প্রত্যেককে সব কথা জানিয়ে দেয় এবং তাদেরকেও নিজের দলে টেনে নেয়। এরপর সে ফোন করে অংশুমানকে। তাকে তাড়াতাড়ি একটা খাবারের দোকানে শাড়ি আর ফুল নিয়ে চলে আসতে বলে। তারা সবাই মিলে পারমিতাকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। কিন্তু এই কথা তারা পারমিতাকে জানায় না। বাইরে থেকে সবার সব পরিকল্পনা শুনে ফেলে শালিনী।
