রাগে প্রতিহিংসায় একেবারে অন্ধ হয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের প্রধান খলনায়ক রুদ্ররুপ সান্যাল। ফুলকি তার আসল রূপটা একটু একটু করে এমন ভাবে সবার সামনে নিয়ে আসছে যে আর নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছে না রুদ্র। বর্তমানে জমে গিয়েছে ফুলকি ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। ধারাবাহিকটি দর্শক মহলে এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যে টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রুদ্র ঈশিতার সাহায্যে একটা লোককে নকল রাজাবাবু সাজিয়ে তাকে খুন করে পুলিশি হেফাজতের বাইরে বেরিয়ে আসে। আর কোন প্রমাণ না থাকায় পুলিশ বাধ্য হয় রুদ্রকে ছেড়ে দিতে। কিন্তু এই অপমান চুপ করে মেনে নিতে পারেনি রুদ্র। সে রায় চৌধুরী বাড়িতে এসে ফুলকির নামে প্রত্যেকের কানে বিষ থাকে। হৈমন্তী রেগে গিয়ে ফুলকির গায়ে হাত অবধি তুলতে যায়।
ফুলকি আজকের পর্ব ১ জুন (Phulki Today Episode 1 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দিল্লি পুলিশ ফুলকিকে সাবধানে থাকতে বলে আর তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলে। বাড়ি ফিরে তারা দেখতে পায় হৈমন্তী রোহিতের মা অরুণাকে তার মেয়ে লাবুর সংসারে কোনরকম ভাবে না গলাতে বারণ করছে। কথাগুলো শুনে খুব কষ্ট পায় ফুলকির শাশুড়ি মা। সে ফুলকিকে লাবুর বিষয়ে নাক গলাতে বারণ করে এবং বেশ বকাবকি করে। তুই কি গোটা বিষয় খুব কষ্ট পায়।
লাবুর উপর অত্যাচার শুরু করলো রুদ্র
নিজের রাগ এবার লাবুর ওপর দেখানো শুরু করে রুদ্র। সে লাবুকে ১৫ মিনিটের মধ্যে লুচি আলু ভাজা বানিয়ে আনতে বলে। কিন্তু লাবু অনেকটা দেরি করে ফেলে। যার ফলে লাবুর মুখের মধ্যে সমস্ত খাবার ছুড়ে মারে রুদ্র। এরপর নানা রকম ভাবে লাবুকে কথা শোনাতে থাকে সে। রুদ্রর ব্যবহার লাবুকে ভীষণ কষ্ট দেয়। রুদ্র নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে না। এদিকে লাবুকে নিয়ে ফুলকির চিন্তা আরো বেড়ে যায়।
আরো পড়ুন: তপ্ত গরমে শুটিং চলছে ‘কোন গোপনে মন ভেসেছে’র, শুটিং সেটে নাজেহাল দশা শ্বেতা-রণজয়ের
নিজের চোখে সব দেখে অবাক রোহিত
ফুলকি এই চিন্তা নিয়ে বেশিক্ষণ শান্ত থাকতে পারে না। সে রোহিতকে বলে, অন্তত একবার যেন লাবুকে গিয়ে দেখে আসে রোহিত। ফুলকির কথা শুনে এবার রোহিতেরও চিন্তা বেড়ে যায়। সে সোজা চলে যায় লাবুর শশুর বাড়ি। সেখানে গিয়ে রোহিত দেখে মাটিতে লুচি আলু ভাজা ছড়িয়ে আছে। রান্নাঘরে লাবুর ওপর চিৎকার চেঁচামেচি করতে করতে রুদ্র রান্না করছে। ফুলকি সহ তার গোটা পরিবারের নামে খারাপ খারাপ কথা বলছে রুদ্র। রোহিতকে দেখে তাড়াতাড়ি তার দিকে ছুটে যায় লাবু। রুদ্র রোহিতকেও কথা শোনাতে ছাড়ে না।
