Bangla Serial

লাবুর ওপর অত্যাচার শুরু করল রুদ্র! দিদির বাড়িতে গিয়ে অবাক হয়ে গেল রোহিত! দিব্যি দিয়ে ফুলকির হাত বেঁধে দিলো অরুণা!

সবকিছু চোখের সামনে দেখেও শুধুমাত্র প্রমাণের অভাবে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকাকে। কি হচ্ছে এবং কি হতে চলেছে সেই সবটাই জানে ফুলকি। কিন্তু তাও তার হাত-পা বাঁধা। সে চেষ্টা করছে একটা পাকাপোক্ত প্রমাণ জোগাড় করার। না হলে আসল দোষীকে শাস্তি দেওয়া যাবে না।

এই শুরু থেকেই ফুলকির জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করে চলেছে রুদ্র। কারণ রুদ্রর প্রতিটা বেআইনি কাজে কোন না কোন ভাবে কখনো জেনে বুঝে আবার কখনো নিজের অজান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। যত দিন যাচ্ছে ফুলকি আরো বেশি করে সব প্ল্যান ঘেটে দিচ্ছে রুদ্রর। ফলে রুদ্র আর চুপ থাকতে পারছে না।

কিছুদিন আগেই ফুলকি রুদ্রর সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে দিল্লিতে জামাল ভাইয়ের ডেরায় ঢুকে পড়ে সেখান থেকে রোহিতের নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে। রোহিতের উপর লেগে থাকা সমস্ত কালি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এই ঘটনার পর থেকেই খোঁজ পড়েছে রাজাবাবুর। আর আরো বেশি সতর্ক হয়ে গিয়েছে রুদ্র। যদিও ফুলকি সেখানেও ঘোল খাইয়েছে রুদ্রকে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকির সন্দেহের বসেই যে রুদ্রকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এটা জানতে পেরে হৈমন্তী প্রচন্ড রেগে যায়। সে এই সবকিছু থেকে ফুলকিকে দূরে থাকতে বলে। কিন্তু তারপরেও ফুলকি চুপ করে বসে থাকতে পারেনি। সে যতটা জানতে পেরেছে সবটাই আবারো জানিয়েছে পান্ডেজিকে। আবারো শুরু হয়েছে তদন্ত। ফুলকির কাজকর্মের ক্ষোভ লাবুর ওপর উগ্রে দিচ্ছে রুদ্র।

আরও পড়ুন: রাজাবাবু বলে ডেকে উঠতেই অদ্ভুত কান্ড ঘটালো রুদ্র! ফুলকির কথায় আরো একবার তদন্ত শুরু করলো দিল্লি পুলিশ!

রুদ্রের অত্যাচারে অতিষ্ঠ লাবু

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, লাবু রুদ্রর জন্য লুচি আলু ভাজা তৈরি করে নিয়ে আসে। রুদ্রর হাতে খাবারটা দিতেই সে থালা শুদ্ধ লাবুর মুখে সেটা উল্টে দেয়। অন্যদিকে ফুলকি লাবুর জন্য খুব অস্থির হয়ে ওঠে। সে রোহিতকে একবার রুদ্রের বাড়িতে যেতে বলে আর লাবুকে দেখে আসতে বলে। রোহিত তাড়াতাড়ি চলে যায়। আর রোহিতের মা ফুলকিকে বলে, যাই হয়ে যাক না কেন ফুলকি যেন আর কখনো লাবুর বাড়িতে না যায়।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন