কেটে গিয়েছে প্রায় এক যুগ। অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে ছিলেন অভিনেত্রী বিদিশা চক্রবর্তী (Bidisha Chakraborty)। ছোট থেকে অভিনয় করেছেন। তবে এক জীবনের কোনো এক বাঁকে ইন্ডাস্ট্রি থেকে সরতে হয়েছিল। অভিনেত্রী বলেন, তাঁর জীবনটাই খুব অ্যাডভেঞ্চার। অভিনয়, নাচ লেখা, এসবের মধ্যেই জীবনকে খুঁজেছেন বিদিশা চক্রবর্তী। অনেকগুলি বছর পর ফিরেছেন ইন্ডাস্ট্রি লাইমলাইটে।
টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত দুই মুখ বিদিপ্তা ও সুদীপ্তা চক্রবর্তী। অনেকেই জানেন না তাঁদের এক আরেক বোন আছে। আর তিনিই হলেন বিদিশা চক্রবর্তী। অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে জি বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকে। এর আগে তিনি অভিনয় করেছেন ‘গুড্ডি’ ধারাবাহিকেও। তবে এখানেই শেষ নয়, অতীতের নামকরা সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন বিদিশা।

বিদিশা চক্রবর্তী (Bidisha Chakraborty) সাক্ষাৎকারে কি জানালেন?
নিজের জীবনের কথা তুলে ধরলেন সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেন, যেখান থেকে ছেড়ে গিয়েছিলেন সেখানেই বহু বছর পর ফিরে এলেন। ফিরে আসা একটা উপলক্ষ্য মাত্র। ভালোবেসে কাজ করলে সব কাজই ভালো। আর সেটাই নিজের জীবন থেকে অন্যতম প্রাপ্তি তাঁর। ২০০৫ সালে পছন্দের মানুষকে ভালোবেসে বিয়ে করেছেন বিদিশা। আর বিয়ের পর স্কুলে চাকরি করতেন তিনি। তারপর গড়ে তুললেন নাচের স্কুল।
নাচকে বরাবরই ভালোবাসা বিদিশা বললেন, তাঁর নাচের স্কুলের নাম আইকন। যার তিনটে ব্রাঞ্চ রয়েছে মুম্বাইতে। ১২০ জন স্টুডেন্ট কে নিয়ে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিদিশা। সে সময় তিনি গর্ভবতী। অভিনেত্রী এতটাই ফিট ছিলেন যে, প্রেগনেন্ট অবস্থাতেও খুদে থেকে প্রাপ্ত বয়স্কা ছাত্রীদের মঞ্চ মাতাতে সাহায্য করেছিলেন বিদিশা। এরপর ফুটফুটে মেয়ের জন্ম দেন তিনি।
আরও পড়ুনঃ রুদ্ররূপের বিরুদ্ধে মোক্ষম প্রমাণ পুলিশের হাতে, প্রমাণ লোপাট করতে ভয়ংকর সিদ্ধান্ত নিল খলনায়ক
অনেক বছর পর সেটে ফিরে এসে প্রথমদিকে বেশ ভয় পেতেন অভিনেত্রী। কারণ শুটিংয়ের পদ্ধতি আগের চাইতে বদলেছে বিস্তর। মানিয়ে নিতে একটু সময় লাগলেও ধীরে ধীরে তা পেরে উঠছেন বিদিশা। হাসিমুখে বললেন, যা যা করতে ভালো লাগে সবটাই করব। ইচ্ছে আছে আবার লেখালেখি শুরু করব। এতদিন অভিনয় করলেও বোনেদের মতো তাঁর পরিচিতি নেই। এই নিয়ে আক্ষেপ নেই তাঁর।অভিনেত্রীর কথায়, “ভালো অভিনয় করলে এমনিতেই সবাই চিনবে।”
