জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকটি একের পর এক চমক দিয়ে টিআরপি (Trp) তালিকায় রাজত্ব করে চলেছে। টানা কয়েক সপ্তাহ বেঙ্গল টপারেও শিরোপা জিতেছে। সব মিলিয়ে ‘ফুলকি’কে কেন্দ্র করে বেশ আগ্রহ দর্শক মহলে। এখানেই শেষ নয়। ধারাবাহিকের গল্পে আসছে বিরাট চমক।
‘ফুলকি’ আজকের পর্ব ১৫ জুন(Phulki Today Episode 15th June)
ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ফুলকি এবং রোহিতের মধ্যে কথা চলছে। দিল্লিতে গিয়ে কী বড় বিপদেই না পড়েছিল তারা। আর রোহিতকে ফাঁসিয়ে, ফুলকিকে প্রাণে মেরে কে ক্ষতি করতে চেয়েছিল? খোঁজ চলছে কলকাতায় এসে। এক ধুরন্ধর পুলিশ অফিসারের খপ্পরে পড়েছে কেসটা।
চলছে জোর তদারকি ও তদন্ত কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখছে না অফিসার। রূদ্র চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রুদ্রর বয়ানে মিলছে একাধিক অসংগতি। সেই জে রাজাবাবু হয়ে ফুলকি ও রোহিতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে প্রমাণিত হওয়ার মুখে। তাই এবার জব্বর প্ল্যান বের করেছে সে।
নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রূদ্ররূপ স্যানাল। তাই ইন্টেরোগেশন রুমের বাইরে এসে ফোন করেছে ঈশিতাকে। তিওয়ারি যেন কোনও ক্রিমিনালের জাল পরিচয় তৈরি করে। তারপর দিল্লি থেকে নেপাল যেতে। নেপাল যাওয়ার পথে তাকে যেন প্রাণে মেরে দেওয়া হয়।
এদিকে, রূদ্রর সঙ্গে ফোনে কথা হচ্ছে শুনে তড়িঘড়ি ছুটে আসে ফুলকি। তবে কী রুদ্র থানায় বসে নিজে পালানোর পথ প্রশস্ত করে ফেলছে? বহুবার রোহিতের ক্ষতি করতে চেয়েছে সে। শেষমেশ আধেও কী প্রকাশ্যে আসবে খালনায়ক রুদ্রের আসল রূপ?
