Bangla Serial

রোহিতের কথায় মন ভা ঙ লো ফুলকির! রইল আজকের ফুলকি ধারাবাহিকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। একের পর এক চমক দিয়ে টিআরপি তালিকায় রাজত্ব করছে এই ধারাবাহিক। বেশ কিছু বার বেঙ্গল টপারও হয়েছে। সব মিলিয়ে ‘ফুলকির’ প্রতি বেশ আগ্রহ রয়েছে দর্শক মহলের। তবে এখানেই শেষ নয়, ধারাবাহিকে আসছে বিরাট চমক। ধামাকা পরবে রুদ্ররূপ সান্যালের আসল পরিচয় চলে আসবে সামনে।

‘ফুলকি’ আজকের পর্ব ১১ জুন(Phulki Today Episode 11th June)

ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ফুলকি এবং অংশুমান পারমিতার জন্য শাড়ি কিনতে গেছে। অংশুমান ফুলকিকে বলে, আবার তুমি একটা কান্ড ঘটাতে চলেছ। আমি বেশ বুঝতে পারছি। ফুলকি তখন বলে, দাদাভাই তুমি এসব নিয়ে চিন্তা করো না। ফুলকি দাস আছে তো সেই সবটা সামনে নেবে। ফুলকির কথা শুনে হেসে ফেলে অংশুমান। দুজনে পারমিতার জন্য শাড়ি পছন্দ করতে থাকে।

এরপর দেখা যায়, সেখানে চলে এসেছে তমাল, পিয়াল, এবং ধানু। সবাই মিলে মশকরা করতে থাকে। এদিকে দিল্লি থেকে অফিসাররা এসেছে। তাঁরা রাজাবাবুর খোঁজ করছে। রাজাবাবু যে কলকাতায় থাকে, তাঁর খোঁজ পেয়েই দিল্লির অফিসাররা তল্লাশি চালাচ্ছে। সবাই না জানলেও
ফুলকি জানে রাজাবাবু আসলে কে।

এদিকে, রোহিতের জন্য পছন্দ করে জামা নিয়ে এসেছে ফুলকি। ‌কিন্তু সেই জামা মোটেও পছন্দ হয়নি রোহিতের। জামা হাতে রোহিত জিজ্ঞেস করতে থাকে, এই জামাটা কে এনেছে? ফুলকি তখন বলে, জামাটা সে পছন্দ করেছে। স্যারের কি ভালো লাগেনি? রোহিত তখন বলে এই ধরনের জামা সে পড়ে না। রোহিতের কথা শুনে মনখারাপ হয়ে যায় ফুলকির। ‌

আরও পড়ুন: খেলনাবাড়ির পর ফের ছোটপর্দায় কামব্যাক করছেন বিশ্বজিৎ, বিপরীতে জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা!

রান্নাঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে ফুলকি। ‌অরুণা জিজ্ঞেস করে, কি হয়েছে তাঁর। ফুলকি বলে সে মন থেকে পছন্দ করে স্যারের জন্য একটা জামা এনেছিল। ‌ কিন্তু সেই জামা পছন্দ হলো না রোহিতের। তমাল, পিয়াল, ধানু কারোর কথাতেই ওই জামা গায়ে তুললো না রোহিত। অরুণা তখন ফুলকিকে মন খারাপ করতে মানা করে, ফুলকি কে আদর করে কাছে টেনে নেয়। এরপর দিল্লির অফিসার দের কথা জানতে পারে ফুলকি। দিল্লির অফিসারদের বলা হয়, রাজাবাবুর আসল পরিচয় জানে ফুলকি। এরপরই রুদ্ররূপ সান্যালের নাম পুলিশদের বলে দিতে চলেছে ফুলকি দাস।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন