অপরাধ করে খুব বেশি দিন কেউই লুকিয়ে থাকতে পারে না। সঠিকভাবে তদন্ত শুরু হলে ঠিক অপরাধীর কালো চেহারা সামনে আসবেই। ঠিক তেমন করেই বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে নায়িকার উদ্যোগে চলছে জোরদার তদন্ত। আর সেখানেই প্রাথমিকভাবে উঠে এসেছে রুদ্ররূপ সান্যালের নাম।
ধারাবাহিকটি সম্প্রচার হওয়ার পর থেকে শুরু করে প্রত্যেকদিন দর্শকদের নতুন নতুন রহস্যের সম্মুখীন করছে এই মেগা। প্রথমে রহস্য ঘনীভূত করা আর তারপর সেই রহস্যের সমাধান করে দর্শকদের চমকে দিচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি এক গভীর রহস্যের উদঘাটনে নেমেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। আর এখানেই অনেক বড় ঝুঁকি নিয়ে নিয়েছে সে।
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, রুদ্রর ওপর সন্দেহ করা শুরু করে দিয়েছে লাবু। তাই জন্য যখন বাড়িতে পুলিশ আসে আর রুদ্র লাবুকে সবটা সামলে নিতে বলে, লাবু কিন্তু রুদ্রর অন্যায়ের পথে পা রাখেনি। সে স্পষ্ট জানিয়েছে, সে কোনভাবেই তার বাবাকে দিয়ে অন্যায় আবদার করাতে পারবে না। তাই অবশেষে রুদ্রকে পুলিশে ধরে নিয়ে যায়। চেষ্টা করেও এই পুলিশী ঝামেলার থেকে নিজেকে বাঁচাতে পারেনি রুদ্র।
সবার সামনে দিয়ে যখন রুদ্রকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন রুদ্রর নজর ছিল ফুলকির দিকে। রুদ্র মনে মনে ভাবতে থাকে, ফুলকি চাইলেও কোনদিনও রাজাবাবুকে খুঁজে বের করতে পারবে না। এদিকে ফুলকি আন্দাজ করে, এই রাজাবাবু নিশ্চয়ই এই নবাবগঞ্জ এলাকাতেই রয়েছে আর হতে পারে রুদ্রই রাজাবাবু। তবে এই গোটা ঘটনায় প্রচন্ড ভেঙে পড়ে লাবু।
আরও পড়ুন: রোহিতের কথায় মন ভা ঙ লো ফুলকির! রইল আজকের ফুলকি ধারাবাহিকের পর্ব
ফুলকিকে ভুল বুঝল রোহিত
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, লাবু রোহিত তমাল সবাইকে বলছে, পুলিশ তো এমনি এমনি রুদ্রকে ধরে নিয়ে যাবে না। ও যদি কোন অপরাধ না করে তাহলে পুলিশ কেন ওর কাছে আসবে! এদিকে ফুলকি মনে মনে ঠিক করে, যত তাড়াতাড়ি সম্ভব তার স্যারকে জানাতে হবে যে পুলিশ তার সন্দেহের জেরেই জামাইবাবুকে জিজ্ঞাসাবাদ করছে। তবে কি এবার দিদিকে কষ্ট দেওয়ার জন্য ফুলকির ওপর রেগে যাবে রোহিত?
