EntertainmentBangla Serial

খেলনাবাড়ির পর ফের ছোটপর্দায় কামব্যাক করছেন বিশ্বজিৎ, বিপরীতে জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা!

শুরু হয়েছে নয়া ইনিংস। সুখবর সমাজমাধ্যমে জানিয়েছেন খোদ পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। ‘রাঙা বউ’, ‘গৌরী এলো’, ‘এই পথ যদি না শেষ হয়’-এরপর আরও একবার জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক (New Serial) আনছেন পরিচালক। কারা হবে নতুন ধারাবাহিকের নায়ক-নায়িকা? এই নিয়ে জল্পনার অন্ত নেই।

জি বাংলায় আসছে ক্রেজি আইডিয়াজের নয়া ধারাবাহিক

জি বাংলায় আসছে ক্রেজি আইডিয়াজ প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। আসন্ন মেগার জন্য চূড়ান্ত হয়ে গিয়েছেন নায়ক-নায়িকা। এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন, খেলনা বাড়ির ইন্দ্রজিৎ অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Bishwajit Ghosh) । গত বছর নভেম্বরে শেষ হয়েছিল খেলনাবাড়ি। খেলনাবাড়িতে বিশ্বজিতের বিপরীতে ছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ধারাবাহিক শেষের পর রাতারাতি নয়া ধারাবাহিকে নাম লিখিয়ে ছিলেন অভিনেত্রী।

লম্বা বিরতি নিয়ে ফের ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ

তবে লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। তবে এবার বিরতিপর্ব ঘোচবার পালা। এখন প্রশ্ন হল, ধারাবাহিকে বিশ্বজিতের নায়িকা কে হবেন? শোনা যাচ্ছে, ধারাবাহিকপ্রেমীদের জন্য রয়েছে চমক। নতুন ধারাবাহিকে বিশ্বজিতের বিপরীতে থাকবেন স্টার জলসার একসময়ের টিআরপি টপার মেগার মুখ্য অভিনেত্রী সঙ্গে।

আরো পড়ুন: পুলিশকে বলা ফুলকির কথা লুকিয়ে শুনে নিলো শালিনী, থানার ওসিকে উচিত শিক্ষা দিলো দিল্লি পুলিশ!

বিশ্বজিতের নায়িকা হিসেবে কনফার্ম হয়েছেন অনুরাগের ছোঁয়ার সূর্যর স্ত্রী!

স্টুডিয়োপাড়া সূত্রে খবর, বিশ্বজিতের নায়িকা হিসেবে কনফার্ম হয়েছেন অনুরাগের ছোঁয়ার সূর্যর স্ত্রী! না না স্বস্তিকা ঘোষ নন। বিশ্বজিতের নায়িকা হতে চলেছেন সূর্যের দ্বিতীয় পক্ষের স্ত্রী ইরা ওরফে ঋতু পাইন (Ritu Pyne)। দিনকয়েক আগে অনুরাগে ইরার মুখ বদল নিয়ে তোলপাড় হয়েছিল দর্শকমহলে।

প্রকাশ্যে আসল কারণ! কেন অনুরাগের ছোঁয়া ছেড়েছিলেন ঋতু পাইন?

এবার প্রকাশ্যে আসল সত্যি। অনুরাগের ছোঁয়ার ইরাকে এবার দেখা যাবে জি বাংলার ধারাবাহিকে নায়িকা হিসেবে। যে কারণে জলসার অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়িয়েছেন ঋতু। ঋতুর পরিবর্তে বর্তমানে ইরার চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন