EntertainmentBangla Serial

ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার করা হলো নায়িকার দেহ! ফুলকিকে এই অবস্থায় দেখে ভেঙে পড়লো রোহিত!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দার সম্প্রচারিত ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে চলছে ধুন্দুমার কাণ্ড। এতদিনে ধারাবাহিকের নায়ক রোহিতকে নির্দোষ প্রমাণ করার একটা উপায় পেয়ে আর সেটাকে হাতছাড়া করতে চায়নি ফুলকি। তাই জেনেশুনে সব ইচ্ছায় আগুনে ঝাঁপ দিয়েছে সে। জমে উঠেছে ধারাবাহিকের গল্প। টিআরপি তালিকাতেও দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি কাউকে কিছু না বলে নিজেই তদন্ত করবে বলে অনেক সাহস সঞ্চয় করে জামাল ভাইয়ের ডেরায় চলে যায়। তার কাছে ছিল একটা কোড যেটা বলে সে জামাল ভাইয়ের থেকে ওষুধ কিনতে পারবে। এছাড়াও তার কাছে ছিল জিয়ার দেওয়া একটা ঘড়ি। যার মধ্যে ভিডিও রেকর্ড করা যায়। এই কটা জিনিস নিয়েই ফুলকি রওনা দেয় জামাল ভাইয়ের ডেরায়।

সেখানে গিয়ে সে ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত জামাল ভাইয়ের থেকে সব কথা আদায় করে এবং জিয়ার দেওয়া সেই ঘড়িতে সবটা রেকর্ড করে নেয়। এরপর বাইরে এসে সেখান থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেই জামাল ভাইয়ের লোকেরা তাকে ঘিরে ধরে। কারণ ইতিমধ্যেই রুদ্রের সাথে কথাবার্তা বলে জামাল ভাই জানতে পেরে যায় ফুলকি তাদের শত্রু।

ফ্রিজের মধ্যে থেকে ফুলকির দেহ পেলো রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, জামাল ভাইয়ের খোঁজ পেয়ে গিয়েছে রোহিত। সময় নষ্ট না করে সেখানেই চলে যায় সে। জামাল ভাইয়ের অন্য এক ডেরায় পৌঁছে যায় রোহিত তমাল পিয়াল প্রত্যেকে। সেখানে গিয়ে জামাল ভাইকে মারধর করে ফুলকির খোঁজ পাওয়ার চেষ্টা করে রোহিত। কিন্তু জামাল ভাই কোন মতেই কিছু বলতে চায় না। কারণ ফুলকি যদি একবার মুখ খোলে তাহলে জামাল ভাইয়ের গোটা জগত তছনছ হয়ে যাবে।

অনেকক্ষণ মারধর করার পর কারোর মুখ থেকেই কিছু বার করতে পারে না রোহিত। এরপর সেই ডেরার আশেপাশে বিভিন্ন জায়গা তদন্ত করতে শুরু করে তারা। এমন সময় একটা বড় ফ্রিজ চোখে পড়ে তাদের। সেটা খুলতেই অবাক হয়ে যায় রোহিত। পায়ের নিচ থেকে মাটি সরে যায় তার। ওই ফ্রিজের মধ্যেই জামাল ভাই ভরে রেখেছে ফুলকিকে এটা দেখে আঁতকে ওঠে প্রত্যেকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন