Bangla Serial

ফুলকির কাছাকাছি পৌঁছে গেলো রোহিত! পারমিতা ফিরতেই অংশুমানকে তাড়িয়ে দিল হৈমন্তী,ফুলকিকে বাঁচাতে ছুটে গেল অংশুমান!

সফলতার অনেক কাছে এসে আবার অনেকটা দূরে ছিটকে গেলো জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। অন্য শহরে গিয়ে সেখানকার সব থেকে ভয়ংকর মানুষের পাল্লায় পড়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। আর তাকে উদ্ধার করতে মাঠে নেমে পড়েছে রোহিত। টানটান উত্তেজনায় ভরে উঠেছে ধারাবাহিকের বর্তমান প্লট। বর্তমানে ধারাবাহিকটি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি অত্যন্ত সাহসিকতার সাথে একাই চলে যায় ওই ভয়ংকর জামাল ভাইয়ের ডেরায়। সেখানে গিয়ে সে রোহিতকে নির্দোষ প্রমাণ করার যথেষ্ট প্রমাণ জোগাড় করে কিন্তু শেষ রক্ষা আর হয় না। রুদ্রকে জামাল ভাই ফোন করে সবটা জানাতেই রুদ্র বুঝে যায় ওটা ফুলকি ছাড়া আর কেউ হতে পারে না এর পর এই জামাল ভাইয়ের লোক ফুলকিকে তুলে নিয়ে চলে যায়। রুদ্র তাদেরকে ফুলকিকে মেরে ফেলার নির্দেশ দেয়।

ফুলকি আজকের পর্ব ২ জুন (Phulki Today Episode 2 June)

ফিরে এলো পারমিতা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পারমিতা ফিরে আসতেই হৈমন্তী জিজ্ঞাসা করে সে যে আজ ফিরছে সে কথা তাকে জানানো হয়নি কেন। আজকাল সবকিছুই তাকে না জানিয়েই করা হচ্ছে এটা একেবারেই পছন্দ হয় না তার। এরপর হৈমন্তী মাস্টার মশাইয়ের সামনেই বলে ওঠে, “অংশুমান এখন সুস্থ হয়ে গিয়েছে তাই অংশুমান নিজের বাড়িতেই চলে যাক। ওর আর এই বাড়িতে থাকার দরকার নেই। কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায় অংশুমান।”

এর মাঝে লাবু ফোন করে সবাইকে সমস্ত ঘটনাটা জানায়। সবটা শুনে হৈমন্তী লাবুকে খুব বকাবকি করে। সে বলে, তার কি দরকার ছিল এই বিপদের মধ্যে যাওয়ার। সে যেন এক্ষুনি রুদ্রকে ফোন করে সবটা জানায়। এদিকে অংশুমান সব জানতে পেরে রোহিতকে তাড়াতাড়ি লোকাল থানায় ডায়েরি করতে বলে পাশাপাশি সে এখান থেকে যা যা করা সম্ভব সবটাই করার প্রতিশ্রুতি দেয়।

ফুলকির খোঁজ পেলো রোহিত

এদিকে রোহিত ওই ছোট্ট ছেলেটির থেকে জানতে পারে, ফুলকি ঠিক কি কি ঘটিয়েছে। সে যখন জানতে পারে ফুলকির মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেটা শুনে আরো ভেঙে পড়ে রোহিত। রোহিত কিছুতেই বুঝতে পারেনা ঠিক কি করলে ফুলকিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওই বাচ্চা ছেলেটা ফুলকিকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই রাস্তাটা দেখিয়ে দেয়। সেখানে কিছুদূর গিয়ে রোহিত দেখে রাস্তায় কাজ হচ্ছে। সে বুঝে যায় ফুলকিকে এইটুকুনির মধ্যেই কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন