Entertainment

আবার ফিরল পুরোনো বন্ধুত্ব! এক হলেন তন্বী-সৌমীতৃষা! কীভাবে? পড়ুন বিস্তারিত

একসময়ের জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় টেলি ধারাবাহিক (Tele Serial) ছিল ‘মিঠাই’ (Mithai)। বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতের ইতিহাসে মিঠাইয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জনপ্রিয়তার নিরিখে আকাশ ছুঁয়েছিল মিঠাইরানী ও উচ্ছেবাবুর কেমিস্ট্রি। আজও দর্শকমহলে আদৃত (Adrit Roy) ও সৌমীতৃষাকে (Soumitrisha Kundoo) একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর মিঠাইরানী ওরফে সৌমীতৃষা কুন্ডুর জীবনে এসেছিল নয়া মোড়। দেবের হাত ধরে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। তারপরই একাধিক সহকর্মী আনফলো করে দেন অভিনেত্রী। সৌমীতৃষার এহেন ব্যবহারে সুর চড়িয়েছিলেন সহঅভিনেত্রী তন্বী লাহা রায় (Tonni Laha Roy)

বড়পর্দায় এসে কী তবে দেমাক বেড়েছে সৌমীতৃষার? আচমকা জি বাংলা সহ একাধিক সহঅভিনেতা-অভিনেত্রীকে আনফলো করলেন কেন? তবে কী অহংকারে মাটিতে পারি পড়ছে না তাঁর? প্রশ্নবাণের সঙ্গে সঙ্গে তন্বীকে আনফলো করা নিয়েও সমাজমাধ্যমে হয়েছিল জোর তরজা। তবে এবার সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে বন্ধুত্ব জুড়লো তন্বী ও সৌমীতৃষার।

আবার জুড়লো পুরোনো বন্ধুত্ব

তন্বীর পোস্ট করা সাম্প্রতিক ছবিতে সৌমীতৃষা তিনটি হার্ট ইমোজি দিয়েছেন। তন্বীও কমেন্ট লাইক করে রিপ্লাই দিয়েছেন হার্ট ইমোজির সঙ্গেই। ছবিতে দেখা যাচ্ছে, কালো লেহেঙ্গায় লাস্যময়ী তন্বী। বিখ্যাত ‘ওভার দ্য সোল্ডার’ পোজে তন্বীকে দেখে মাথা ঘুরেছে অনুরাগীদের। কমেন্ট সেকশন ভরে গিয়েছে ভক্তদের ভালোবাসায়। তাই বাদ যাননি দীর্ঘদিনের সহকর্মী সৌমীতৃষাও।

ইতিপূর্বে দর্শক দেখেছে, তন্বীর মাতৃবিয়োগের পরে তাঁর সঙ্গে দেখা করতে আসেন সৌমীতৃষা। বিবাদ ভুলে পুরোনো বন্ধুর পাশে দাঁড়ানোটাই যুক্তিযুক্ত বলে মনে করেন অভিনেত্রী। সৌমীতৃষার এহেন ব্যবহার প্রশংসা কুঁড়িয়েছে নেটদুনিয়ায়। অনেকের সৌমীতৃষাকে ইতিবাচক মনে করেন।

WhatsApp Image 2024 06 02 at 13.51.06 1
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন