EntertainmentBangla Serial

চরম সংকটে ধারাবাহিকের ফুলকি! অবশেষে তার খোঁজ পেলো রোহিত! তাকে খুঁজতে গিয়ে নতুন সত্যের সম্মুখীন হল সে!

বর্তমানে বাংলা বিনোদনের সবথেকে বড় অস্ত্র হচ্ছে টেলিভিশন। আর সেই টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল গুলির মধ্যে অন্যতম হলো জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে সফলতার সাথে সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। এখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল এবং নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসুকে। তাদের মধ্যে বয়সের অনেকটাই পার্থক্য রয়েছে তবে তাদের রসায়ন একেবারে জমে ক্ষীর।

ধারাবাহিকের নায়িকা ফুলকি তার স্যারের কষ্ট একেবারে চোখে দেখতে পারে না। সে নিজের স্যারকে তার হারিয়ে যাওয়া সমস্ত মান সম্মান ফিরিয়ে দিতে চায়। বহুবার রোহিতকে অনেক রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছে ফুলকি। ছন্দক মজুমদারকে নির্দোষ প্রমাণ করার পর ফুলকির উপর ভরসা বেড়ে গিয়েছে সকলের। রোহিতের মা অরুণা নিজে চায়, ফুলকি যেন তার ছেলেকে নির্দোষ প্রমাণ করে।

তবে রোহিতকে নির্দোষ প্রমাণ করতে গেলে ফুলকিকে সেই জায়গায় যেতে হবে যেখানে গোটা বিষয়টা ঘটেছিল। কিন্তু এমনি এমনি তাকে কেউ সেখানে নিয়ে যেত না। এরপর হঠাৎ করেই তার কাছে চলে আসে একটা অনেক বড় সুযোগ। দিল্লিতে ঠিক সেখানেই খেলার সুযোগ পায় ফুলকি যেখানে একদিন রোহিতকে দেশদ্রোহী প্রমাণ করা হয়েছিল এবং খেলা থেকে বাদ দেওয়া হয়েছিল।

সেখানে গিয়ে খোঁজখবর করতে করতে অনেক দূর পৌঁছে গিয়েছে ফুলকি। সে পৌঁছে গেছে জামাল ভাইয়ের কাছে। এই জামাল ভাই একসময় ওই নিষিদ্ধ ওষুধ দিয়ে রোহিতকে দোষী প্রমাণ করেছিল। সে অনেক বুদ্ধি করে জামাল ভাইয়ের থেকে সমস্ত কথা বের করে নেয়। আর সেটা ফুলকির ক্যামেরা বন্দি হয়ে যায়। দুর্ভাগ্যবশত ফুলকির ফিরে যাওয়ার আগেই তার চালাকি ধরে ফেলে জামাল ভাই। আর তারা ফুলকিকে আটক করে।

ফুলকির খোঁজ পেলো রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকির খোঁজে জামাল ভাইয়ের ডেরায় চলে আসে রোহিত। কিন্তু সেখানে ফুলকিকে খুঁজে পায় না কারণ জামাল ভাই ফুলকিকে নিয়ে সেখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। এরপর তারা সেই ছেলেটার দেখা পায় যাকে ফুলকি খাইয়েছিল। সেই ছেলেটি রোহিতকে জানায় ফুলকি কোন দিকে গিয়েছে এবং কার কাছে এসেছিল। সবকিছু শুনে একটু আশার আলো দেখতে পায় রোহিত।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন