বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। একেবারে শুরুর দিন থেকেই এই ধারাবাহিকটি দর্শকদের আকর্ষিত করতে সক্ষম হয়েছে। টিআরপি তালিকায় এই ধারাবাহিক বর্তমানে বেঙ্গল টপার হিসেবে পাকাপাকিভাবে নিজের নাম লিখিয়ে নিয়েছে।
এই ধারাবাহিকের প্রধান নায়িকার নাম পর্ণা। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে (Pallavi Sharma)। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অর্থাৎ সৃজনের চরিত্রের অভিনয় করছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এরা দুজন ছাড়াও ধারাবাহিকের আরো এক অন্যতম প্রধান সদস্য হল ইশা। এই চরিত্রটি ধারাবাহিকের প্রধান খলনায়িকার চরিত্র। আর এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তনয়া মুখার্জী (Tanaya Mukherjee)।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। তার এই হারিয়ে যাওয়া স্মৃতি শক্তি ফিরিয়ে দিতে ধারাবাহিকের পর্যায়ে যা যা ঘটছে সেসব দেখে রীতিমতো হেসেই খুন দর্শক মহল। এইদিন এক সংবাদমাধ্যমের কাছে খোলামেলা আড্ডায় মাতলেন ধারাবাহিকের নায়ক নায়িকা এবং খলনায়িকা।
বর্তমানে পর্ণা অর্থাৎ ধারাবাহিকের পর্দায় সৃজনের বউ স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে নিজের স্বামীকে দাদা বলে সম্বোধন করছে সেই নিয়ে একরাশ হাসাহাসি হয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। এর মাঝে পর্ণার জীবনে যেন নতুন কেউ চলে না আসে সেই নিয়েও বেশ চিন্তিত সৃজন। সৃজনকে কখনোই তার বউ ছাড়া অন্য কারোর দিকে তাকাতে দেখা যায়নি। আর এটাই দর্শকরা দেখতে পছন্দ করেন।
বাস্তবে কেমন মানুষ রুবেল?
এই প্রসঙ্গে অভিনেতার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “অবশ্যই সব দিক দিয়েই এখন চাপে আছে সৃজন। আসলে সৃজন অনেকটা ঘোড়ার মতন। একেবারে সামনের দিকে তাকায় আর সেই সামনে রয়েছে পর্ণা।” নিজের কলেজ জীবনে কেমন ছিলেন অভিনেতা রুবেল? তিনি বলেন, “আমি বাস্তব জীবনেও সৃজনের মতনই।”
