Bangla Serial

ছোটেলালের সাহায্যে জায়গা মত পৌঁছে গেলো ফুলকি! জামাল ভাইয়ের সব কথা রেকর্ড করে নিলো সে!

এই মুহূর্তে একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। শুরু থেকেই দর্শকদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছে এই ধারাবাহিকের নায়িকা ফুলকি। এক গভীর রহস্য সমাধানে অনেক বড় বিপদের দিকে এগিয়ে গেছে সে। তাই বর্তমানে ধারাবাহিকের অনুরাগীদের উত্তেজনা একেবারে তুঙ্গে।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রুদ্র আর শালিনী দুজন মিলে একসাথে পরিকল্পনা করে রোহিতের মতন ঠিক এক ভাবে ফুলকিকেও বদনাম করতে চায়। তাই শালিনী জামাল ভাইয়ের থেকে নিষিদ্ধ ওষুধ এনে ফুলকির খবরে মিশিয়ে দেয়। তবে যে এই ওষুধ মেশানোর কাজটা করেছিল, সে ধরা পরে যায় ফুলকির কাছে।

 ফুলকি আজকের পর্ব ৩১ মে (Phulki Today Episode 31 may)

অনেক বড় ঝুঁকি নিলো ফুলকি

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি তার থেকে জানতে পারি এই সমস্ত কাণ্ডকারখানার পিছনে রয়েছে জামাল ভাই। আর তার কাছে যাবার কোড হলো রাজাবাবু। ফুলকির কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে ঠিক করে ফেলে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি একাই বেরিয়ে পড়বে। জিয়া তাকে কিছু টাকা এবং নিজের একটা ঘড়ি দেয় যেখানে ভিডিও রেকর্ড করা যায়।

সোজা জামাল ভাইয়ের ডেরায় পৌঁছল ফুলকি

জায়গায় পৌঁছে গিয়ে ফুলকি ভাবতে থাকে এখানে কার কাছে জিজ্ঞাসা করলে জামাল ভাইয়ের খোঁজ পাওয়া যাবে। এরপর সে একটা বাচ্চা ছেলেকে খাবার খাইয়ে সাহায্য করে। আর সেই ছেলেটাই ফুলকিকে জামাল ভাইয়ের খোঁজ দেয়। ফুলকি মনে অনেক সাহস নিয়ে সোজা চলে যায় জামাল ভাইয়ের কাবাবের দোকানে। ফুলকির হাবভাবে তার উপর সন্দেহ হয় জামাল ভাইয়ের। এরপর তারা ফুলকিকে ভিতরে নিয়ে যায়।

আরও পড়ুন: অভিনয়ের জার্নি থেকে মনের মানুষ, ‘কে প্রথম কাছে এসেছি’র সেট থেকে খোশ আড্ডায় সায়ন বসু

এরপর ফুলকি জামাল ভাইকে বলে সে ওষুধ নিতে এসেছে। জামাল ভাই কোড জানতে চাইলে ফুলকি রাজাবাবুর নাম নেয়। তখন তারা একটু নিশ্চিন্ত হয়। এরপর একটা লোক এক প্যাকেট নিষিদ্ধ ওষুধ এনে জামাল ভাইয়ের হাতে দেয়। ফুলকি টাকাটা জামাল ভাইকে দিয়ে দেয়। ওষুধটা হাতে নিয়ে ফুলকি বারবার জিজ্ঞেস করতে থাকে এই ওষুধটা কাজ করবে তো? তখনই জামাল ভাই উত্তেজিত হয়ে রোহিত রায় চৌধুরীকে এই ওষুধটা দেওয়ার কথা জানিয়ে দেয়। আর এই সব কিছুই ফুলকির ঘড়িতে রেকর্ড হতে থাকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন