Bangla Serial

রোহিতকে নির্দোষ প্রমাণ করতে আগুন নিয়ে খেলছে ফুলকি! প্রাণের ঝুঁকি নিয়ে জামাল ভাইয়ের কাছে গেলো নায়িকা!

বহু দিন ধরেই এক রহস্যের সমাধানে নেমেছিল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। এই রহস্যের সাথে জড়িয়ে রয়েছে তার জীবনের সবথেকে প্রিয় মানুষ অর্থাৎ ধারাবাহিকের নায়ক সূর্যের জীবন। নিজের চেষ্টায় এবার সফল হল নায়িকা ফুলকি। তাই বর্তমানে ধারাবাহিকের পর্বগুলি হয়ে উঠেছে আরও বেশি উত্তেজনাময় এবং আকর্ষণীয়।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি খেলার বাহানায় দিল্লিতে এলেও তার প্রধান উদ্দেশ্য ছিল যে বা যারা তার স্যারের জীবনটা নষ্ট করে দিয়েছে তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়া এবং স্যারকে নির্দোষ প্রমাণ করা। সেটা করতে গিয়ে ফুলকির জীবনটাও নষ্ট হতে বসেছিল তবে তার বান্ধবীদের সহায়তায় এই জটিল রহস্য সমাধানের পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলো ফুলকি।

যেদিন থেকে ফুলকি দিল্লিতে পা রেখেছে, ঠিক সেদিন থেকেই শালিনী পরিকল্পনা করা শুরু করে দিয়েছে ঠিক কিভাবে ফুলকিকেও রোহিতের মতন করে ফাঁসানো যায়। মূলত সেটা করতেই তার দিল্লিতে আসা। ফুলকি যতদিন স্বাভাবিক থাকবে ততদিন অবধি তাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই রুদ্র আর শালিনী ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব ফুলকিকে রাস্তা থেকে সরাতে হবে।

আরও পড়ুন: আদৃতের সাথে সম্পর্কে ছিলেন সৌমিতৃষা! এতদিন পর নিজের মুখে সমস্ত সত্যিটা খোলসা করলেন সবার প্রিয় মিঠাই রানী

তাই রোহিতের মতন ফুলকিকেও নিষিদ্ধ ওষুধ খাওয়ানোর পরিকল্পনা করে রুদ্র আর শালিনী। রুদ্রর কথা মতন জামাল ভাইয়ের ডেরায় গিয়ে সেই ওষুধ এনে জায়গা মতন পৌঁছে দেয় শালিনী। কিন্তু তাতে কাজ হয়না। ওষুধ মেশাতে গিয়েই ধরা পড়ে যায় ছোটেলাল। সে ফুলকি জামাল ভাইয়ের কথা জানিয়ে দেয়। ফুলকি বুঝে যায় তার স্যারের সাথে ঠিক কি কি হয়েছিল।

জামাল ভাইয়ের ডেরায় ফুলকি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি আর এই সুযোগটা নষ্ট করতে চায় না। সে যখন থেকে জানতে পারে এই সব কিছুর পেছনে জামাল ভাই আছে তখন থেকেই একটা পরিকল্পনা করতে শুরু করে। ফুলকি ঠিক করে সে একাই জামাল ভাইয়ের কাছে যাবে। সাথে থাকবে একটা ফোন যেখানে জামাল ভাইয়ের সব কথা সে রেকর্ড করে আনবে আর ওটাই প্রমাণ হিসেবে ব্যবহার করে রোহিতকে নির্দোষ প্রমাণ করবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন