Bangla Serial

আদৃতের সাথে সম্পর্কে ছিলেন সৌমিতৃষা! এতদিন পর নিজের মুখে সমস্ত সত্যিটা খোলসা করলেন সবার প্রিয় মিঠাই রানী

একটা সময় ছিল যখন জি বাংলার (Zee Bangla) পর্দায় বহাল তবিয়তে রাজ করত তখনকার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai)। এখনো অবধি বাংলা ধারাবাহিকের ইতিহাসে এবং জি বাংলার সবথেকে বেশি জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হিসেবে নিজের নাম দর্শকদের মনে গেঁথে দিয়েছে এই মিঠাই। নায়ক-নায়িকা সহ ওটা একান্নবর্তী পরিবার সেই সময় দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল।

এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা আদৃত রায়কে। এই জুটিকে ধারাবাহিকের পর্দায় দেখতে ভীষণ ভালোবাসেন দর্শক মহল। সেই সময় টলিপাড়ায় গুঞ্জন ছিল সৌমি আর আদৃত সম্পর্কে ছিলেন কিন্তু অনস্ক্রিন দিদিয়া এসে তাদের মাঝে ঢুকে পড়ে। আর সেই জন্যেই নাকি সৌমি আদৃতের সম্পর্ক ভালো না।

নিজেই সত্যিটা স্বীকার করলেন সৌমি

সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি জানান, “একটা জুটি যখন হিট হয়ে যায়, আমার আর আদৃতের জুটি শুধু নয়, যতগুলো সিরিয়ালের জুটি হিট হয়েছে যখন, তখনই চর্চা হয়েছে তাঁদের নিয়ে। আসলে সব সময় রোম্যান্টিক সিন দেখছে তো, ওটা নিয়ে ‘মিঠাই’-র যারা দর্শক তাঁরা কল্পনা করে ফেলে যে এঁদের মধ্যে কিছু একটা আছে, এঁদের সম্পর্ক তাহলে ভেঙে গেল। আমি আড়াই বছর আগে থেকে বলে আসছি, আমরা দু’জন কলিগ এবং ভীষণ ভাল বন্ধু। এতই ভাল বন্ধু যে, আমাদের মধ্যে মারপিট- ঝগড়া, কথা বলা বন্ধ তো এই কিছুক্ষণ পরে কথা শুরু হয়ে গেল। এই ধরনের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল।”

অভিনেত্রী ও বলেন, “ও আমার থেকে অনেকটা বড়। কিন্তু আমাদের মধ্যে একটা তুই- তুকারির সম্পর্ক ছিল। ওই জিনিসটা আমাদের দু’জনের দিক থেকেই কোনও দিনও ভাল লাগার পর্যায় যায়নি এবং আমরা ওই জন্যে কাজটাও ভাল ভাবে করতে পেরেছি। মান- অভিমান আমাদের সবসময় ছিল। এবার সমস্যাটা হল, আগে বলতে পারতাম, এখন বলতে পারি। কারণ ওঁরা ওঁদের সম্পর্কটা সব সময় প্রাইভেট রেখেছে। সেজন্যে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারতাম না। ওঁদের দু’জনের প্রেম যখন থেকে শুরু হয়েছে, লোকে অনেক পড়ে একটু একটু করে যখন জানতে পারে, তারা ভেবে নেয় এইজন্যেই আমাদের মধ্যে সমস্যা হয়েছে হয়তো। কিন্তু না! আদৃত আর সৌমিতৃষার মধ্যে তো প্রথম থেকেই ঝামেলা।”

এর আগে যখন ধারাবাহিকটি নিয়মিত দর্শকদের মাঝে রাজ করছে তখনও অনেক ঝামেলা- কথা বন্ধ থাকা এসব দেখেছেন দর্শক মহল। এই প্রসঙ্গে সৌমিতৃষাকে প্রশ্ন করা হয়, তখন তিনি জানিয়েছিলেন, “যদি কথা বন্ধও থাকে, আপনাদের কি সিনে কোনও সমস্যা হচ্ছে? আমাদের ব্যক্তিগত জীবন আছে, কাজের জীবন আছে। দুটো সম্পূর্ণ আলাদা। যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা হয়, আর সেটার প্রভাব কাজের জায়গায় না পড়ে, তাহলে কারও কোনও সমস্যা হওয়া উচিত না।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন