ছোটপর্দার হাত ধরেই লাইমলাইটে এসেছিলেন আদৃত রায় (Adrit Roy)। এবার ছোটপর্দার সঙ্গে সম্পর্ক মুলতুবি করলেন অভিনেতা! সৌমীতৃষার (Soumitrisha Kundoo) পর এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন পর্দার সিদ্ধার্থ মোদক। সৌমীতৃষারই পথের পথিক হচ্ছেন বাংলার হার্টথ্রব উচ্ছেবাবু। তিনি নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন। নিজ মুখে সে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। নেটদুনিয়ায় এই নিয়ে চলছে জোর তরজা।
সিরিয়ালে কাজ করা প্রসঙ্গে মুখ খুললেন আদৃত রায়
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সিরিয়ালে তিনি কাজ করবেন যখন তার কাছে তিন থেকে চারটে বছর থাকবে। একসঙ্গে অনেক কাজ তিনি নাকি করতে পারবেন না। একসঙ্গে অনেক কাজ করতেও পারেননা আদৃত। অকপটে শিকার করেন অভিনেতা। তাই সিরিয়াল তিনি তখনই করবেন যখন তার কাছে অঢেল সময় রয়েছে।
অভিনেতার বক্তব্য থেকে স্পষ্ট, এই মুহূর্তেই তিনি আর ছোটপর্দায় ফিরছেন না। স্বাভাবিক ভাবেই খানিক মন খারাপ আদৃত ভক্তদের। এর আগে মিঠাইরানী জানিয়েছিলেন আপাতত তিনি সিরিয়াল করতে ইচ্ছুক নন। এবার আদৃতও একই পথের পথিক। তাই মাথায় হাত অনুরাগীদের।
আরো পড়ুন: জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা! বিদায় নিচ্ছে এককালীন বেঙ্গল টপার ধারাবাহিক! দুঃখের সুর দর্শক মহলে
বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন আদৃত। কেন? অকপট অভিনেতা…
সমাজমাধ্যম থেকে বরাবরই কয়েক যোজন দূরে থাকেন অভিনেতা। ফেসবুক বা ইনস্টাগ্রাম সক্রিয় নন আদৃত। বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন অভিনেতা। তিনি মনে করেন, ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা হতে স্বচ্ছন্দ বোধ করেন না তিনি। আর চোখচক্ষুর আড়ালে থাকলে নাকি নয়া চরিত্রের গ্রহণযোগ্যতা বেড়ে যায় কয়েকগুণ।
প্রসঙ্গত, শীঘ্রই আসছে আদৃতের নতুন ছবি পাগলপ্রেমী। আপাতত সেই ছবির দিকে চাতক নয়নে চেয়ে অপেক্ষা করছে ভক্তমহল। তবে বাঙালিজাতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সিরিয়ালের ইমোশন। আধেও কি কখনও পর্দায় ফিরবেন আদৃত?
