মে মাসের শেষ বৃহস্পতিবার। প্রকাশ্যে টেলিভিশনের (Television) বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফলাফল। গত কয়েক সপ্তাহ ধরে পয়লা স্থানে বারবার পরিবর্তন হয়েছে।
ভোট ও আইপিএলের মরসুমে টিআরপিতে মুখ থুবড়ে পড়ে বাংলা সিরিয়ালগুলি। আইপিএল ও ভোটের মরসুম ফিকে পড়তেই টিআরপি তালিকার প্রতিযোগিতার ফলাফলে দেখা গেল রদবদল। তালিকা প্রকাশের দিন মানেই স্টুডিয়োপাড়ায় চাপা উত্তেজনা। টাটকা সাপ্তাহিক রিপোর্ট কার্ড হাতে পেতে প্রহর গোনেন প্রযোজক থেকে দর্শকরা। টিআরপি নম্বরের ওঠানামা লেগে থাকলেও, বেঙ্গল টপার হওয়ার দৌড়ে একজন অন্যজনকে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ।
কত নম্বর পেয়ে তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক (Bengali Serial TRP List 30 May)
তালিকার পঞ্চমস্থানে রয়েছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে জি বাংলার একসময়ের টিআরপি টপার জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। চতুর্থস্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে (৬.৩)। তৃতীয় স্থান জলসার জিম্মায়। স্টার জলসার দুই ধারাবাহিক কথা ও গীতা এলএলবি যৌথ ভাবে ৬.৬ নম্বর পেয়ে তৃতীয়স্থান দখল করেছে।
আরও পড়ুন: আর সিরিয়ালে কাজ করবেন না আদৃত! সৌমীতৃষার পর এবার উচ্ছেবাবুও দিলেন বড় বয়ান!
দ্বিতীয়স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ফুলকি। তবে ফুলকির পাঞ্চ প্রভাব বিস্তার করতে পারেনি নিম ফুলের টিআরপিতে। টান টান রসায়নে ৭.৩ নম্বর পেয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার দত্তবাড়ির গল্প।
এক নজরে সেরা ৫-এর তালিকা (Bengali Serial TRP List)
প্রথম- নিম ফুলের মধু (৭.৩)
দ্বিতীয়- ফুলকি (৬.৮)
তৃতীয়- কথা ও গীতা এলএলবি (৬.৬)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
পঞ্চম- জগদ্ধাত্রী (৬.১)
