Bangla Serial

জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা! বিদায় নিচ্ছে এককালীন বেঙ্গল টপার ধারাবাহিক! দুঃখের সুর দর্শক মহলে

বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় আসছে একের পর এক নতুনত্বে সমৃদ্ধ একাধিক বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিক গুলিকে জায়গা করে দিতে শেষ হয়ে যাচ্ছে নতুন পুরনো নির্বিশেষে টিআরপিতে (TRP) পিছিয়ে পড়া ধারাবাহিকগুলি। সম্প্রতি আরো এক নতুন ধারাবাহিকের আগমনের খবর শোনা যাচ্ছে টলিপাড়ায় (Tollywood)

আসছে অর্গানিক স্টুডিওর নতুন মেগা

বহুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল জি বাংলার (Zee Bangla) পর্দায় একটি বিখ্যাত প্রযোজনা সংস্থা বা প্রোডাকশন হাউজ (Production house) অর্গানিক স্টুডিওর বেশ কিছু হাই বাজেটের ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে। ইতিমধ্যেই এই প্রোডাকশন হাউজের বেশ কিছু ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়। সেই সবকটি ধারাবাহিক বেশ উপভোগ করছেন ভক্তরা।

বাংলার ধারাবাহিক প্রেমী ভক্তরা জেনে থাকবেন, এই মুহূর্তে জি বাংলার পর্দায় অর্গানিক স্টুডিও প্রডাকশন হাউসের তরফ থেকে সম্প্রচারিত হচ্ছে মিঠিঝোড়া (Mithijhora), কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha) এবং অষ্টমী (Ashtami)। এই তিনটে ধারাবাহিকই দর্শকদের ভীষণ পছন্দের হয়ে উঠেছে। তবে এর মধ্যে বর্তমানে টিআরপিতে বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি।

শেষ হচ্ছে কার কাছে কই মনের কথা!

এদিকে, চ্যানেল কর্তৃপক্ষ অর্গানিক স্টুডিওকে জানিয়েছে, যেহেতু ইতিমধ্যেই তার তিনটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তাই ওই একই সংস্থার আরো একটি নতুন ধারাবাহিক আনা যাবে না। তাই শোনা যাচ্ছে এইবার শেষ হতে চলেছে অর্গানিক স্টুডিওর কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি। যেহেতু ধারাবাহিকটির টিআরপি তলিয়ে গিয়েছে তাই এই ধারাবাহিকটি সম্প্রচার করতে বিশেষ আগ্রহী নয় চ্যানেল।

shimul in kar kache koi moner kotha

ইতিমধ্যেই অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিকের কাস্টিং শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই আসন্ন ধারাবাহিকের নায়ক নায়িকা এবং অন্যান্য প্রধান চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের নাম জানতে পারবেন দর্শক মহল। তবে তার জন্য প্রথমে চ্যানেল থেকে বিদায় নিতে হবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিকে। যদিও এখনো অবধি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন