বর্তমানে দাঁড়িয়ে টেলিভিশন (Bengali Television) তথা চলচ্চিত্র জগতে একজন অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। প্রধানত ছোট পর্দায় মিঠাই ধারাবাহিক থেকেই শুরু হয় অভিনেত্রীর যাত্রা। কয়েক মাস আগেই প্রকাশ পেয়েছে বড় পর্দায় তার প্রথম কাজ ‘প্রধান’। নিজের দ্বিতীয় ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। এর মাঝেই এর এক সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় অকপটে অনেক কথাই বললেন মিঠাই রানী।
প্রেম করছেন অভিনেত্রী?
প্রেমের প্রসঙ্গে অভিনেত্রী সৌমিকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশ রহস্যের ছলে জানান, “প্রেম নয় তবে ভালোবাসায় আছি। আর ভালোবাসায় থাকতে গেলে কি সব সময় কোন একটা সম্পর্কের প্রয়োজন হয়?” তবে কি সত্যি কাউকে ভালবেসে ফেলেছেন সৌমি? এর কোনো সরাসরি উত্তর পাওয়া যায় না অভিনেত্রীর থেকে।
কখনো রাজনৈতিক দলের প্রচারে আবার কখনও রাজনীতির মঞ্চে দেখা মিলেছে অভিনেত্রীর। রাজনীতিতে নামার কি পরিকল্পনা আছে সৌমির? এর উত্তরে অভিনেত্রী বলেন, “সেভাবে তো ভেবে দেখিনি। আলাদা করে আর কি থাকবো। আমি তো আছিই।” অভিনেত্রীর হাসিই বুঝিয়ে দেয়, প্রত্যক্ষভাবে নিজের নাম না জড়ালেই তিনি ভীষণভাবে একজন রাজনৈতিক মানুষ।
আদৃতের বিয়েতে কেন যাননি সৌমিতৃষা?
সৌমিতৃষা এবং আদৃতকে নিয়ে প্রেমের জল্পনা বহুদিনের। এরপর প্রবেশ করে কৌশাম্বী। অনেকের মনে হয় কৌশাম্বী র জন্যই সৌমি আদৃতের যত ঝামেলা। কিন্তু এইদিন সাক্ষাৎকারে আবারো সৌমি বলেন, “আদৃত আমার থেকে বয়সে অনেকটা বড় হলেও আমরা খুবই ভালো বন্ধু। আমাদের মধ্যে সবসময় ঝগড়া মারপিট লেগে থাকত। আর আমাদের এই ঝামেলা কৌশাম্বী দি আসার অনেক আগে থেকেই। যেহেতু ওরা বিষয়টা ব্যক্তিগত রাখতে চেয়েছিল তাই আমরাও কিছু বলতে পারিনি।”
বিয়েতে না যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি এই জনসমাবেশ এড়িয়ে চলার চেষ্টা করি। ওরাও নেমন্তন্ন করতে ভুলে গেছিলো বোধ হয়। আর করলেও হয়তো যাওয়া হতো কিনা সেটার গ্যারান্টি নেই।” কৌশাম্বী আর আদৃতকে আনফলো করার বিষয়ে অভিনেত্রী বলেন, কেউ সোশ্যাল মিডিয়াতে নেই মানেই যে সে আর বন্ধু নেই এটা একটা ভ্রান্ত ধারণা। তিনি এমন অনেকের সাথেই সমাজ মাধ্যমের সাথে যুক্ত নেই যারা তার ভীষণ কাছের বন্ধু। তবে এই বন্ধুত্বের প্রসঙ্গে তিনি বলে, “আমার খুব একটা বন্ধু হয়না বা আমি ধরে রাখতে পারি না।”
