EntertainmentBangla Serial

জমে উঠলো রোহিত ফুলকির প্রেম! নিজের হাতে ফুলকিকে কাঁচের চুড়ি পরিয়ে দিলো সে! ফুলকিকে শেষ করতে জায়গা মতো পৌঁছে গেলো শালিনী!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে বেশ জনপ্রিয় এবং আকর্ষণীয়তা সৃষ্টি করতে সক্ষম হয়েছে ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল এবং নায়কের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বহু দিন ধরে এক মিথ্যে কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছে ধারাবাহিকের নায়ক রোহিত। সেই কলঙ্ক তাকে প্রাণ খুলে বাঁচতে দেয় না। তার ভালো থাকার প্রতিটা পদক্ষেপে বাধার সৃষ্টি করে। আর এইসব মেনে নিতে পারছে না ফুলকি। সে রোহিতের মা অরুণার কাছে প্রতিজ্ঞা করে রোহিতকে সে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে।

ধারাবাহিকের বর্তমান পর্ব অনুযায়ী, ফুলকি ঠিক করে সে দিল্লি যাবে আর সেখানে গিয়েই সব রহস্যের কিনারা করবে। ঠিক তখনই দিল্লি থেকে একটা ম্যাচের জন্য ডাক পায় ফুলকি। যাকে বলে মেঘ না চাইতেই জল। এই আমন্ত্রণপত্র পাওয়া মাত্রই ফুলকি যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করে। তবে প্রথমে রোহিত সেখানে যেতে রাজি হয় না। কিন্তু পরে বাড়ির প্রত্যেকের অনুরোধে সে রাজি হয়ে যায়।

দিল্লি পৌঁছতেই সেখানে তাদের পিছন পিছন চলে যায় শালিনী। বিষয়টা বেশ রহস্য জনক বলে মনে হয় ফুলকির। তাই সে শালিনীর উপর নজরদারি চালাতে থাকে। এই নজর রাখতে গিয়েই শালিনীর কথোপকথনের ফুলকি বুঝতে পারে তার নিশ্চই কোন একটা প্ল্যান আছে আর এই প্ল্যানে আরো একজন জড়িয়ে আছে। ফুলকির উপস্থিতি বুঝতে পেরে শালিনী চুপ করে যায় তাই ফুলকি পুরো ঘটনাটা জানতে পারেনা।

ফুলকিকে কাঁচের চুড়ি পরিয়ে দিলো রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, দিল্লিতে এসে আশেপাশে ঘুরতে বেরোয় রোহিত, ফুলকি, ধানসিঁড়ি, লাবু। সেখানেই ফুলকিকে কাঁচের চুড়ি কিনে দেয় তার স্যার অর্থাৎ রোহিত। শুধু তাই নয় সেই চুরি নিজের হাতে পড়িয়েও দেয় ফুলকিকে। এসব দেখে মোটেই সহ্য করতে পারে না শালিনী। সে কোন এক জামাল ভাইয়ের খোঁজ করতে থাকে যার কাছে গেলে ফুলকি আর রোহিতকে উচিত শিক্ষা দেওয়া যাবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন