Bangla Serial

সৌনককে সরাতে গিয়ে শ্যামলী -অনিকেতের কাছে হাতেনাতে ধরা পড়ল প্রতীক! রোহিণীর সঙ্গে বিয়ের স্বপ্ন ভাঙলো প্রতীকের

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। দিনদিন ধারাবাহিকটি টিআরপি তালিকায় এগিয়ে আসছে। নিত্যনতুন চমক দিয়ে দর্শক মন জয় করছে শ্যামলী-অনিকেত। এবার বিরাট চমক আসছে ‘মন ভেসেছে’ ধারাবাহিকে। রোহিনীর সঙ্গে বিয়ে করতে সৌনককে সরালো প্রতীক। আর নিজের জালেই ফেঁসে গিয়ে শ্যামলী অনিকেতের কাছে ধরা পড়ল সে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৪ মে (Kon Gopone Mon Bheseche Today Episode 24 May)

ধারাবাহিকের শুরুতেই দেখা যায়, বিয়ের দিন কায়দা করে সৌনককে সরিয়েছে প্রতীক। কোন ভাবেই জানা যাচ্ছে না সৌনক কোথায় গেছে। এদিকে রোহিনী চিন্তিত অবস্থায়, জোড়াবাড়ির সবাই চিন্তায় পড়েছে। প্রতীক বলে, সৌনক বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তাঁকে আর কোনোভাবেই ফেরত আনা যাবে না। সৌনকের বিরুদ্ধে কথা বলে রোহিনীকে বিয়ের পথ প্রশস্ত করছে প্রতীক।

কিন্তু শ্যামলী কিছুতেই বিশ্বাস করছে না, সৌনক পালিয়ে গেছে। তাঁর খালি মনে হচ্ছে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। এরপর দেখা যায় জোড়াবাড়িতে শ্যামলীকে দোষারোপ করা হচ্ছে। রোহিনীর বিয়ে দিতে গিয়ে আদতে তাঁর ক্ষতি চেয়েছে শ্যামলী। এইরকম দোষ চাপানো হচ্ছে তাঁর ওপর। প্রতিবাদ করে শ্যামলী বলে, সে চেয়েছিল দুটো মানুষ এক হোক, যারা একে অপরকে ভালোবাসে।

নিজের চক্রান্ত সফল হচ্ছে ভেবে মনে মনে আনন্দ পেতে থাকে প্রতীক। ‌ কিন্তু শ্যামলী বদ্ধপরিকর, ঘটনার পিছনে কি আছে তার সে জেনেই ছাড়বে। এরপর দেখা যায় শ্যামলী চলে গেছে পুলিশের কাছে। আর সেখানে গিয়ে এসে বলতে লাগে, কিছু একটা গন্ডগোল হয়েছে, সৌনককে যেমন করে হোক ফেরত আনতে হবে।

আরও পড়ুনঃ “প্রেমিক ও স্বামী হিসেবে অযোগ্য আমি…” ঋতুপর্ণার পাশে বসে অকপট স্বীকারোক্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

সৌনকের মোবাইল লোকেশন পরীক্ষা করে দেখার কথা উঠে। কিন্তু লোকেশন অন না হলে কিভাবে জানা যাবে, সৌনক কোথায় আছে! এরপর চেক করা হতে থাকে ণকের ফোনে কার কার ফোন এসেছে। আর সেখান থেকেই দেখা যায় সৌনকের ফোনে প্রতীকের ফোন এসেছিল। শ্যামলী আর অনিকেত বুঝতে পারে, ঘটনার পিছনে প্রতীকের হাত রয়েছে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন