টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারহিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একসময় দুজনের অনস্ক্রিন গাঢ় রসায়ন নজর কেড়েছিল সবার। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। প্রসেনজিৎ ঋতুপর্ণার ব্যক্তিগত জীবন সর্বদা চর্চায় থেকেছে। অনেকেই বলতেন, প্রেমের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। যদিও বহু বছর পর এক সাক্ষাৎকারে এসে প্রসেনজিৎ বললেন, তিনি প্রেমিক ও স্বামী হিসেবে অযোগ্য।
মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশ তম ছবি ‘অযোগ্য’। দীর্ঘ বহু বছর পর আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তারকা জুটি। দর্শক দেখবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ম্যাজিক। ম্যাজিক বুনবেন পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেখা যাবে অভিনেতা শিলাজিৎ মজুমদারকেও। ছবি মুক্তির আগে আড্ডায় বসেছিলেন ‘অযোগ্য’-র তারকা জুটি। ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করলেন তাঁরা।
জীবনের প্রথম লগ্নে অভিনেত্রী দেবশ্রী রায়কে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ। যদিও সেই বিয়ে টেকেনি। পরবর্তীতে অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জিকে বিয়ে করেন বুম্বাদা। তবে এসবের মধ্যে প্রেম বাস্তব হলো না ঋতু -প্রসেনজিতের। এটা একটা আক্ষেপ দর্শকদের! যদিও ঋতুপর্ণা বলেন তিনি কথা দিয়ে কথা রেখেছেন আবার রাখেননিও। জীবনে যতটুকু পেয়েছে মানুষ, সেটা নিয়ে খুশি থাকা বাঞ্ছনীয়।
আরো পড়ুন: রোহিতের সম্মান ফিরিয়ে দেবে ফুলকি! অরুণার কাছে প্রতিজ্ঞা করলো নায়িকা, সব শুনে ভয়েতে গুটিয়ে গেল রুদ্র
একজন প্রেমিক হিসেবে কতটা যোগ্য বুম্বাদা? অভিনেতা বলেন, প্রেমিক ও স্বামী হিসেবে তিনি ‘অযোগ্য’। এতো নয় হল ব্যক্তিগত জীবনের কথা। কিন্তু সিনে পর্দায় একেবারে নতুন আঙ্গিকে দেখা যেতে চলেছে তারকা জুটিকে। সিনেমায় দেখানো হবে, ‘প্রেমে থাকা’ এবং ‘প্রেমকে নিয়ে থাকার’ গাঢ় মর্মার্থ। বিষয়টি খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করা হয়েছে ‘অযোগ্য’ ছবিতে। দর্শকদের ভালো লাগবে বলেই আশাবাদী অভিনেতা।
এর আগে হিট ছবি ‘প্রাক্তন’-এ একসঙ্গে দেখা গিয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ছবিতে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিঃসন্দেহে আজও প্রসেনজিৎ -ঋতুপর্ণা জুটি দর্শক মনে আলোড়ন তোলে। আর সেই ভালোবাসাকে পুনরায় পর্দায় তুলে ধরছেন পরিচালক কৌশিক। নিজের সহ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বুম্বাদা। দুজনের রসায়ন তবে কি পর্দার বাইরেও কিছুটা বিস্তৃত ছিল? বিষয়টিতে রহস্য রাখতেই চান প্রসেনজিৎ। অভিনেতা বলেন, ‘কিছু সম্পর্ক এমন হয়, যা বিশ্লেষণের বাইরে। তাই সে সম্পর্ককে সেভাবেই রাখা ভালো।’
