মাসখানেক আগেই শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichche Putul) ধারাবাহিক। দর্শকরা বেশ মিস করছেন ধারাবাহিকের নায়িকা ‘মেঘ’ ওরফে তিতিক্ষা দাসকে (Titiksha Das)। মাঝেমধ্যে সমাজমাধ্যমে ভাগ করে নেন নিজের ছবি। যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়ে যায় অনুরাগীদের।
বারবরই ধারাবাহিকের চরিত্রগুলি মনে ছাপ ফেলে ধারাবাহিকপ্রেমীদের। তাই রিল লাইফের বাইরে এসে, রিয়েল লাইফে তারকাদের হরেক অবতার দেখে হতবাক হন অনুরাগীরা। ঠিক যেমনটা হল তিতিক্ষার ক্ষেত্রেও।
আগামী দিনে তিতিক্ষাকে দেখা যাবে হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ ২’-তে। ওয়েবে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সবকিছু ঠিকঠাক চললর মাস চলতি মাসের মধ্যে মুক্তি পাবে এই ধারাবাহিক।
ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তিতিক্ষা দাস
সম্প্রতি একটি কালো শাড়িতে একটি ছবি পোস্ট করেছেন তিতিক্ষা। কার্ল করা চুল, কানে বড় ঝুমকো, কপালে ছোট টিপ। কালো রঙে উষ্ণতা ছড়াচ্ছেন নায়িকা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঝুমকা বাট নট বারেলীওয়ালা…’। তিতিক্ষার ছবিতে ভালোবাসা ঢেলে দিয়েছেন ভক্তরা।
নেটিজেনরা কে কী বলছেন?
তিতিক্ষার ছবি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘কেন এত সুন্দর লাগছে! সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়।’ কেউ আবার আলিয়া ভাটের সঙ্গে তুলনা টেনেছেন অভিনেত্রীর। কালো পোশাকে তিতিক্ষার উষ্ণতা দেখে ঘামছে অভিনেত্রীর ভক্তরা।
