Bangla Serial

আসছে নতুন ধারাবাহিক বসু পরিবার, নায়িকার ভূমিকায় কামব্যাক করতে চলেছেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী!

বেশ কয়েকমাস হল শেষ হয়েছে স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gatchora)। অ্যাক্রোপলিস সংস্থার এই ধারাবাহিকটিতে অভিনয় করতেন একাধিক নামজাদা অভিনেতা। জলসার মাল্টিস্টার কাস্ট ধারাবাহিকের বাজেটও ছিল সাধারণ ধারাবাহিকের থেকে খানিকটা বেশি।

ধারাবাহিকটির অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ইতিমধ্যেই পর্দায় কামব্যাক করেছেন অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। শনের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই নয়া ধারাবাহিক হিট দর্শকমহলে।

আসন্ন ধারাবাহিকের নায়িকার ভূমিকায় রয়েছেন জনপ্রিয় নায়িকা

জলসার নয়া ধারাবাহিক ‘রোশনাই’-এর (Roshnai) মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। এবার খবর, ধারাবাহিকের অন্য এক নায়িকা শ্রীমা ভট্টাচার্য কামব্যাক করতে চলেছেন ছোটপর্দায়। অনেক জলঘোলার পর নামকরা প্রযোজনা সংস্থা এসভিএফের অধীনে আসছে জলসার এই নতুন ধারাবাহিক। প্রাথমিক ভাবে যার নামকরণ করা হয়েছে বসু পরিবার।

জনপ্রিয় বাংলা ছবি বসু পরিবারের গল্পের অনুকরণে তৈরি হচ্ছে ধারাবাহিকের গল্প। গাটঁছড়ার মতো একাধিক নামকরা তারকা থাকছেন এই ধারাবাহিকে। নায়িকার বাবার চরিত্রে থাকছেন অরিন্দম গাঙ্গুলি। এছাড়াও ধারাবাহিকে দেখা মিলবে জনপ্রিয় অভিনেতা কৌশিক দাসের।

কবে আসছে সান বাংলার নতুন ধারাবাহিক?

স্টুডিওপাড়া সূত্রে খবর, ইতিমধ্যেই শেষ হয়েছে প্রোমোর শুট। নয়া ধারাবাহিকটি আসতে চলেছে সান বাংলার পর্দায়। জলসার পর সানে নায়িকা হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। শীঘ্রই চ্যানেলে অন এয়ার হবে বসু পরিবারের প্রোমো।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন