বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে বাংলার দর্শকদের মনে প্রতিষ্ঠা করেছে ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই এই ধারাবাহিকটির টিআরপি সব সময় প্রথম ৫ এর মধ্যেই আবদ্ধ থাকে। গত সপ্তাহেও টিআরপি টপার হিসেবে নিজেকে ধরে রেখেছিল ফুলকি তবে চলতি সপ্তাহে প্রথম স্থান হারিয়েছে সে। যদিও দর্শকদের ধারণা আগামী সপ্তাহে আবার নিজের জায়গা ফিরে পাবে এই ধারাবাহিকটি।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বহুদিন ধরেই ফুলকি চেষ্টা করছিল একজন নিরপরাধ মানুষকে বিচার পাইয়ে দিতে। ফুলকি চেয়েছিল যে বা যারা এই জঘন্য অপরাধের সাথে যুক্ত তারা যেন শাস্তি পায়। কিন্তু কিছুতেই তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যাচ্ছিল না। তবে এইবার ফুলকির অদম্য ইচ্ছে শক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার জেদ সেই ইচ্ছে পূরণ করলো।
ফুলকি আজকের পর্ব ১৯ মে (Phulki Today Episode 19 may)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ধানু অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত বিচারক কিছুতেই নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। কারণ বারবার বিপক্ষে থাকা উকিল এই মামলার দিক পরিবর্তন করে দিতে চায়। শেষ পর্যন্ত বিচারককে বোঝানো হয় এতে আদালতের সময় নষ্ট হচ্ছে তখন বিচারক এই সিদ্ধান্তে উপনীত হন ছন্দক মজুমদার সত্যি করেই জয়িতাকে খুন করেছিল।
ডাক্তারের সক্ষীতে জিতে গেলো ধানু
কিন্তু ফুলকি তখন তাড়াতাড়ি করে একটা বুদ্ধি বার করে আর কাঠগড়ায় উঠে পড়ে। কিছুক্ষণের জন্য অর্থাৎ যতক্ষণ না ডাক্তার এসে পৌঁছাচ্ছে ততক্ষণ অবদি কেসটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই প্রবেশ করে ডাক্তার। সে নিজে সাক্ষী দেয় তার সই জাল করা হয়েছে। বিচারক বুঝতে পারে ছন্দক আসল খুনি নয়। তারপর তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুনঃ জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলে আসছে নয়া ধারাবাহিক, রইল গরমগরম আপডেট
নিজেকে বাঁচাতে নতুন ফন্দি আঁটলো ঈশিতা
এত কিছুর মাঝেও ফুলকির মাথায় ঘুরতে থাকে, এখানে কেসের শেষ নয়। এখন অবধি অনেকখানি রাস্তা বাকি। এখন তাদেরকে খুঁজে বের করতে হবে কারা কারা ছন্দক দাদার কাছের লোকজন। ঠিক তখনই ঈশিতা বাড়িতে নিয়ে চলে আসে ছন্দককে। সে তার সাথে এমন একটা ব্যবহার করে যেন কত প্রিয় বন্ধু ছিল তারা। ফুলকি খুব ভালো করেই বুঝতে পারে এই সবটাই ঈশিতার একটা নাটক। যাতে তার ওপর কেউ সন্দেহ না করে তার একটা চাল।
