২০২৪-এর প্রথম থেকেই বাংলা বিনোদন চ্যানেলগুলিতে একসঙ্গে বেশ কয়েকটি নতুন মেগা (New Serial)। পুরোনো ধারাবাহিকের গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। বদলে যাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনের (Television) চ্যানেলগুলির মধ্যে।
নির্বাচন ও আইপিএলের (IPL) আবহে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) টিআরপির (TRP) বেহাল দশা। সাতটার আগের স্লটের ধারাবাহিকগুলি ধিকিয়ে ধিকিয়ে চললেও, আটটার পর থেকে টিআরপি মিলছে না বাংলা ধারাবাহিকগুলির। এদিকে দুয়ারে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এখন আর ঝক্কি নেওয়ার মুডে নেই বাংলা বিনোদন চ্যানেলের কর্তৃপক্ষরা।
টিআরপি কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। বন্ধ হচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। গত কয়েকদিনে জি বাংলা ও স্টার জলসা ঘোষণা করেছে একগুচ্ছ নতুন ধারাবাহিকের। তাদের স্লট দিতে ঝাঁপ পড়েছে পুরোনো ধারাবাহিকগুলির। অন্যান্য বিনোদনের চ্যানেলগুলিরও এক বেহাল দশা।
তবে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ ঘোষণা করেছে তাদের নতুন ধারাবাহিকের। জোড় কদমে চলছে ধারাবাহিক শুরুর প্রস্তুতি। কাস্টিং, সেট আপ রেডি হচ্ছে জোর কদমে। সূত্রের খবর বলছে, সম্ভবত ধারাবাহিকের নাম হতে পারে ‘কুছ কুছ হোতা হ্যায়’।
সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক
আসছে ক্রেজি আইডিয়াজের (Crazy Ideas) নতুন ধারাবাহিক। সান বাংলার (Sun Bangla) সঙ্গে ইতিমধ্যেই সইসাবুদ সাড়া হয়ে গিয়েছে। ধারাবাহিকের কাস্টিং শুরু হয়ে গেলেও, কনফার্ম হয়নি নায়ক-নায়িকা। শোনা যাচ্ছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ধারাবাহিকের শুটিং।
