Bangla Serial

ফুলকির বুদ্ধিতে আপ্লুত অংশুমান! সামনে এলো একাধিক নতুন সূত্র! বেরিয়ে পড়লো রুদ্রর আসল চেহারা!

সেই শুরু থেকে দর্শকদের আনন্দ দিয়ে আসছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। এইবার একেবারে গোয়েন্দা গিন্নি হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমেছে। প্রথম স্থানচ্যুত হয়েছে এই মেগা। তাই এই ধারাবাহিকটিকে আরো আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করছে ধারাবাহিক কর্তৃপক্ষ।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, কীর্তন করার নাম করে ছদ্মবেশ নিয়ে থানায় গিয়ে সমস্ত নথি এবং প্রমাণ জোগাড় করে ফেলেছে ফুলকি এবং তার গোটা দল। তারা যা যা চেয়েছিল সবটাই চলে এসেছে তাদের হাতে। এখান থেকে অনেক কিছুই পরিষ্কার হয়েছে ফুলকির কাছে। তবে এখনো অনেকটাই ধোঁয়াশা রয়েছে। আর এই ধোঁয়াশা কাটাতে হলে এই রহস্যের আরো গভীরে যেতে হবে তাদের।

তমালকে নিয়ে বিপদে পড়লো ফুলকি

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, বাইরে দাঁড়িয়ে থাকা লাবু আর পিয়াল দুজনে দেখতে পায় দুজন পুলিশ অফিসারের এই দিকেই আসছে। লাবু আর পিয়াল তখন জোরে জোরে নাম গান করতে থাকে। আর তারপর ওই দুই পুলিশ অফিসারকে কিছুক্ষণ সেখানেই আটকে রাখ তাদের দুজনকেও খিচুড়ি দেয়। এরপর ফুলকি, রোহিত এবং ধানসিঁড়ি তিনজনেই এসে দেখে, তমাল ওই ঘুমের ওষুধ মেশানো খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্ট করে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায় তারা।

লাবুর গায়ে হাত তুললো রুদ্র

লাবু তাড়াতাড়ি করে জামা কাপড় বদলে বাড়ি ফিরে আসে। আসার আগে ফুলকি তাকে আবারও মনে করিয়ে দেয় সে যেন রুদ্রকে কিছু না বলে। বাড়ি এসে রুদ্রের অন্য রূপ দেখতে পায় লাবু। রুদ্র আবারও নিজের বেল্ট খুলে লাবুকে মারতে উদ্যত হয়। শুধু তাই নয়, সে জিজ্ঞাসা করে লাবু কি ফুলকির সাথে ছন্দক মজুমদারের কেস নিয়ে গোয়েন্দাগিরি করতে গিয়েছিল? এমন কথা বলতেই বেশ সন্দেহ হয় লাবুর কিন্তু সে কোনভাবেই মুখ খুলতে চায় না। অন্যদিকে ফুলকি সমস্ত প্রমাণ গুলো অংশুমানকে দেখাতে দেখাতে বলে সেদিন যা যা হয়েছিল আরো একবার যদি ঠিক সেভাবেই অভিনয় করা যায় তাহলে হয়তো অনেক কিছু বোঝা যেতে পারে। ফুলকির কথা সায় দেয় অংশুমান।

আরও পড়ুন: শেষ রক্ষা হলো না! তমালের বোকামির ফলে ধরা পড়ে গেল ফুলকি! এইবার কীভাবে নিজেদেরকে বাঁচাবে তারা?

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ছন্দকের জায়গা নিয়েছে অংশুমান এবং জয়িতার জায়গা নিয়েছে ধানসিঁড়ি। এরপর ঠিক একইভাবে হাতুড়ি তুলে অংশুমান ছন্দকের বলা কথাগুলোই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এমন সময় ফুলকি যেন স্পষ্ট ভাবে সবটা দেখতে পায়। এই ঝগড়ার সময় কেউ চাবিটা সরিয়ে নেয় তারপর নকল চাবি বানিয়ে ঘরে প্রবেশ করে জয়িতাকে মেরে ফেলে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন