Tollywood

জলদিই আসছে সন্তান? প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল নববধূ কৌশাম্বী, ‘তাড়াতাড়ি যেন…’ কী বললেন অভিনেত্রী?

সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy)কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। ৯ই মে, বাংলা ২৬ শে বৈশাখ চার হাত এক করেছেন জনপ্রিয় দুই অভিনেতা। তাঁদের বিয়ে নিয়ে জোড় চর্চা চলছে সমাজমাধ্যমে। তবে বিয়ের ২৪ ঘণ্টা যেতে না যেতেই, এরই মধ্যে উঠেছে সন্তান প্রসঙ্গ! শুনে লাজে রাঙা কনে বউ। ফুলকির (Phulki) সেটে ঘটল, এমনই চাঞ্চল্যকর ঘটনা।

ফুলকির সেটে কী ঘটল চাঞ্চল্যকর ঘটনা

দিনকয়েক আগে ফুলকির সেটে আয়োজন করা হয়েছিল কৌশাম্বীর আইবুড়োভাত। মেকআপ রুমে তাঁর সহঅভিনেতারা আয়োজন করেছিলেন একগুচ্ছ পদের। অভিনেত্রীর পছন্দের চাইনিজ ও বাঙালি দুই ধরনের পদই ছিল সেদিনের মেনুতে। মেকআপ রুমের সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। সেখানেই এক সহকর্মী তাঁকে বলেন, “দেখবি, কোনও ভাবেই যেন তাড়াতাড়ি মাসি-পিসি না হই”।

সন্তান প্রসঙ্গে কী বললেন কৌশাম্বী?

এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন সেটের সকলে। সন্তান প্রসঙ্গ উঠতেই লজ্জায় লাল হয়ে যান আদৃতের অনস্ক্রিন দিদিয়া, থুড়ি হবু বউ। হাত নাড়িয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “না না একেবারেই না”। বিয়ের পরে এখনই সন্তানের পরিকল্পনা নেই, তা কার্যত স্পষ্ট করে দেন আদৃত-প্রিয়া

ফুলকির সেটেল আইবুড়োভাতের গ্র্যান্ড সেলিব্রেশনের পর সমাজমাধ্যমে কী লিখেছেন অভিনেত্রী?

ইতিপূর্বে, ফুলকি পরিবারের তরফে আইবুড়োভাত খেয়ে সমাজমাধ্যমে এক বড়সড় পোস্ট করেছিলেন কৌশাম্বী। আইবুড়োভাতের থালার সঙ্গে নিজের ছবি পোস্ট করে কৌশাম্বী লেখেন,“এতদিন অন্যদের সবার জন্য আইবুড়োভাত প্ল্যান করেছি। খাইয়েছি… আর আজ নাকি আমার আইবুড়োভাত দিল সবাই মিলে। এটা সত্যি একটা অন্যরকম অনুভূতি। ফুলকি টিমকে অনেক ধন্যবাদ। সবাইকে খুব ভালোবাসি।

কৌশাম্বী আইবুড়োভাতে এলাহি আয়োজন ফুলকির তরফে। কী কী ছিল মেনুতে?

ধারাবাহিকের সেটেই দু’দফায় আয়োজন করা হয়েছিল কৌশাম্বীর আইবুড়োভাতের। প্রথমে মেকআপ রুম, তারপর সকলের সমাবেশে এলাহি বাঙালি পদে আয়োজন করা হয়েছিল আইবুড়োভাতের। পোলাও, মটন লুচি থেকে শুরু করে ইলিশ, আমের চাটনি, দই পুরোদস্তুর বাঙালি খাওয়াদাওয়া দিয়ে পালন করা হয়েছিল পারমিতার আইবুড়োভাত।

আরও পড়ুনঃ স্মৃতিশক্তি হারালো পর্ণা! তার জীবনে এলো নতুন নায়ক! সেই ইঙ্গিত দিচ্ছে নিম ফুলের মধুর প্রোমো!

উল্লেখ্য, ১১ তারিখ শনিবার রিসেপশনের আয়োজন করা হয়েছে। হাজির থাকবেন ধারাবাহিক দুনিয়ার চেনামুখেরা। তবে বিয়েতে উপস্থিত না থাকলেও যে মিঠাই ওরফে সৌমীতৃষা কুন্ডু সেখানে উপস্থিত থাকবেন কিনা, এখন সেটাই দেখার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন