Geeta LLB Today Episode 7 May: স্টার জলসার (Star Jalsha) চ্যানেল টপার ধারাবাহিক গীতা এলএলবি (Geeta LLB)। জলসার অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই মেগা। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় চোখ বোলালেই মেলে তার নজির। জলসার আরেকটি ধারাবাহিক ‘কথা’র সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দেয় ধারাবাহিক। মুখ্য চরিত্র গীতার ভূমিকায় অভিনয় করছেন হিয়া মুখোপাধ্যায়। অভিনয় গুণে ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিক এগিয়ে নিয়ে যেতে তিনি একাই একশ।
গল্পের বর্তমান প্লট অনুযায়ী, বহু জটিল কেস একাই মোকাবিলা করছে গীতা। কেস লড়তেও একাই একশ উকিলের সমান সে। তাই অনেকের গীতার উপর ক্ষোভ বেড়ে গিয়েছে। অগ্নিজিৎ মুখার্জীও এবার উচ্চ আদালতে মামলা করতে চলেছে।
গীতাকে বিয়ে করতে বদ্ধপরিকর স্বস্তিক (Geeta LLB Today Episode 7 May)
আসন্ন পর্বে দেখা যাবে, পদ্ম-কৃপানের কেসটা জিতে ফিরছে গীতা। কথা মতো স্বস্তিককে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাবে দীপা। তাকে নিতে আসবে মেহেক। গীতাকে স্বস্তিক ফোন করে বলে, “লেডি সালমান খান, আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন। এই কেসটা জিতলে আমরা বিয়ে করবো। এখন কিন্তু আপনাকে সেই কথা রাখতে হবে। আর আমি জানি আপনি সেই কথা রাখবেন। কারণ আমার মত আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। কালকে তৈরি হয়ে থাকবেন। কাল আমরা মন্দিরে গিয়ে আমাদের বাদবাকি বিয়েটা সেরে ফেলবো। আমার তো ভেবেই এত ভালো লাগছে, কাজে করতে কতনা ভালো লাগবে।”
গীতা এলএলবি সিরিয়াল আপডেট
স্বস্তিক ফোনে কথা বলতে বলতে যখন গীতার জন্য সিঁদুর নিয়ে বের হবে তখনই গুন্ডাদের আক্রমণের কবলে পড়ে সে। তবে মোক্ষম সময়ে এসে হাজির হয় গীতা। গুন্ডাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেও।
আরও পড়ুনঃ কথার পরিকল্পনা শুনে চমকে গেলো অগ্নিভ! তার বুদ্ধিতেই হলো সমস্যার সমাধান! সহ্য করতে না পেরে অনর্থ ঘটালো ম্যান্ডি
হাতাহাতি চলাকালীন গীতাকে ছুড়ি দিয়ে আক্রমণ করতে যায় এক গুন্ডা। তখনই স্বস্তিক তাকে বাঁচাতে আসে। গীতাকে বাঁচাতে গিয়ে স্বস্তিক আক্রান্ত ও জখম হয়। পিঠে ছুড়ি লাগে তার। তখন এক গুন্ডা স্বস্তিকের উদ্দেশ্যে বলে ওঠে, ”তোর দাদা সাত্ত্বিকের সঙ্গে দীপার অনেকদিনের প্রেম। তাই এখন তাদের বিয়ে রুখতে সাত্ত্বিক গুন্ডা পাঠিয়েছে…”। এই ঘটনার সঙ্গে ধারাবাহিকের গল্প নেবে নয়া মোড়।
