মিঠাই (Mithai) ধারাবাহিকের হাত ধরে হাজার-হাজার ভক্তের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। মিঠাই চরিত্রটি অভিনেত্রীকে নিয়ে গিয়েছে সাফল্যের শিখরে। ধারাবাহিক শেষ হতে না হতেই, পেয়েছিলেন দেবের নায়িকা হওয়ার অফার। সুপারস্টার দেবের (Dev) নায়িকা হয়ে ‘প্রধান’ (Pradhan) ছবির হাত ধরে পা রাখলেন বড় পর্দায়।
গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘প্রধান’। তারপরই নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন এই মুহূর্তে ছোটপর্দায় ফেরার পরিকল্পনা নেই তাঁর। বরং সিনে দুনিয়ায় নিজের পোক্ত জায়গা তৈরি করে নিতে চান। সৌমীতৃষার দ্বিতীয় ছবিতে নায়ক হবেন টলিপাড়ার জনপ্রিয় মুখ।
আসছে সৌমীতৃষা কুণ্ডুর নয়া ছবি ১০ই জুন (Soumitrisha Kundoo 10th June Movie)
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে বাংলা ছবির (Bengali Cinema) দর্শকদের পছন্দ-অপছন্দ। এখন আর নায়ক-নায়িকার মুখ দেখিয়ে ছবি চলে না। ছবি চলে গল্পের বুনটে। প্রযোজক, পরিচালক বা হল ব্যবসায়ী কারোর অজানা নয় এই ট্রিক। এবার টলিউডে (Tollywood) আসছে এক নতুন গল্প। ‘১০ জুন’ (10th June)। মুক্তির তারিখ নয়, ছবির নামই ১০ই জুন।
কে কে থাকছেন ১০ই জুন ছবির মুখ্য ভূমিকায়?
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ধারাবাহিকপ্রেমীদের নয়নের মণি ‘মিঠাই’ ওরফে জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। তাঁর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন অভিনেতা সৌরভ দাস। দুজনেই বাংলা সিনেমার দর্শকদের কাছে পরিচিত মুখ। ১০ই জুন ছবির পরিচালক রূপক চক্রবর্তী।
আরও পড়ুনঃ অষ্টমীকে আসন্ন বিপদের হাত থেকে রক্ষা করলো ঠাম্মি! সবার সামনে ধরা পড়ে গেলো দুর্জয় পুরুষোত্তম!
১০ই জুন প্রসঙ্গে কী বলছেন পরিচালক রূপক চক্রবর্তী?
এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, মিতালী ওরফে সৌমীতৃষা তার মা-বাবাকে বাড়িতে রেখে পুজো দিতে যান। এমন সময় অতর্কিতে বন্দুকধারী এক খুনি এসে দাঁড়ায় তার দোরগোড়ায়। খুনির চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন সৌরভ। কেন খুন করেছিল সে? খুনের পিছনে নায়কের অভিপ্রায় কী তা নিয়ে এগিয়ে চলছে সিনেমার গল্প। উল্লেখ্য, ছবির শ্যুটিং শুরু হবে ৬ই মে থেকে।
