জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) অভিনেতা রনজয় বিষ্নু (Ranojoy Bishnu) অভিনীত এই ধারাবাহিক প্রথম থেকেই খেল দেখাচ্ছে টিআরপি তালিকায়। এই ধারাবাহিকে প্রচ্ছন্নভাবে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা। একবার সে অনিকেতের সামনে শ্যামলী, একবার সে ছদ্দবেশী তিস্তা। পুলিশ নিয়ে দুষ্ট লোককে ধরতে গিয়ে এবার কামাল করলো শ্যামলী রুপী তিস্তা।
‘কোন গোপনে মনে ভেসেছে’ ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যাচ্ছে, অনিকেতের মনে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে তিস্তা। ভাই কিঞ্জলের মৃত্যুর পর থেকে শ্যামলীকে সহ্য করতে পারেনা অনিকেত। জোড়াবাড়ির সবার চোখে অসহ্য হয়ে উঠেছে শ্যামলী। অথচ সেই শ্যামলী এবার বেশ ধরেছে তিস্তার। অনিকেতের চোখে প্রেমের পাত্রী হয়ে উঠেছে সে।
বাড়িতে একমাত্র মিষ্টি ঠাম্মি, প্রিয়া বাদে আর কেউ জানে না যে শ্যামলী আসলে তিস্তা। ওড়নার আড়ালে মুখ ঢেকে সমানে অনিকেতের ছায়া সঙ্গী হয়ে উঠছে সে। সমস্ত বিপদ থেকে অনিকেত কে বাঁচিয়ে চলেছে শ্যামলী। সম্প্রতি দেখা যায় ফের কাছাকাছি আসে অনিকেত আর শ্যামলী। তবে গোপনে মন ভাসার প্রক্রিয়া চলছে তিস্তা সঙ্গেই।
বিয়ের পর থেকে শ্যামলী এখনও পর্যন্ত অনিকেত
ও জোড়াবাড়ির প্রিয় মানুষ হয়ে উঠতে পারেনি।
তবে তিস্তা অল্পদিনেই আপন হয়ে উঠেছে সবার। সম্প্রতি দোল উৎসবের শুভক্ষণে ‘নিম ফুলের মধু’-র পরিবারের সঙ্গে একসঙ্গে রঙিন হয়ে ওঠে শ্যামলী ও অনিকেত।অনিকেতের হাত থেকে আবির মেখে রংয়ের ছোঁয়া লাগে শ্যামলীর মনে। স্যারের পাশে থাকতে সম্পূর্ণ অন্য একটি মেয়ের ভেক ধরে এই ধারাবাহিকের নায়িকা। ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে রহস্য সমাধানে নেমেছে শ্যামলী।
‘কোন গোপনে মনে ভেসেছে’ ধারাবাহিকে দেখা যাবে, অনিকেত আর তিস্তা দুষ্ট লোককে ধরতে পুলিশ নিয়ে হাজির হয়েছে। তবে হঠাৎ করেই তিস্তা লক্ষ্য করে তারা যাকে ধরতে এসেছে সে পালিয়ে যাচ্ছে। তিস্তা তখন বলে ওঠে ‘ওই যে পালিয়ে যাচ্ছে।’ তারপরই তিস্তা জামাটি দেখে মনে করতে থাকে, এই জামাটি সে কোথায় যেন দেখেছে। মনে মনে সন্দেহের বীজ রোপন করে
তিস্তা রুপী শ্যামলী।
