Bangla Serial

দোল পূর্ণিমায় কৃষ্ণভক্তি মিঠাইরানি সৌমীতৃষার! পুজো অর্চনায় কাটালেন রঙের উৎসব!

টেলিভিশনের. (Television) জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। বরাবরই পার্টি বিমুখ অভিনেত্রী। লোকজন, হুল্লোড় বিশেষ পছন্দ করেন না মিঠাই। বদলে তিনি তাঁর কৃষ্ণকে নিয়ে ভালো আছেন। দোল পূর্ণিমার দিন বাড়ি থেকে বের হন না সৌমীতৃষা।‌ পুজো অর্চনায় কাটালেন দোল। যাগ-যজ্ঞ আরতি, কৃষ্ণভক্তিতেই উৎসব খুঁজে পান নায়িকা। ‌গতকাল রঙের উৎসব কাটালেন ভক্তি ভরে।

গতকাল দোল পূর্ণিমা উপলক্ষে টলিপাড়ায় লাগে রঙের মেজাজ। তারকার নিজেদের মতো করে দোল উৎযাপন করেছেন। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ার ভাগ করে নিয়েছেন কলাকুশলীরা। সেই তালিকা থেকে ব্যতিক্রম নন সৌমীতৃষা কুন্ডু। তবে তার দোলটা অন্যরকম। পার্টি করে, অথবা হই-হুল্লোড় করে দোল উৎযাপন করেন না তিনি। বরং তাঁর কাছে ভালোবাসার রং মানেই শ্রী কৃষ্ণ।

বর্তমানে টেলিভিশনের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। টেলিপর্দার অভিনয়ের পর‌ বড় পর্দায় অভিষেক হয়েছে‌ তাঁর। ছবিতে কাজের পর আপাতত একটু বিরতিতে আছেন সৌমী।‌ সময় কাটাচ্ছেন ঘরোয়া ভাবে, নিজের মতো করে। দোল পূর্ণিমার আগেই অভিনেত্রীর সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তিনি জানান, দোলের দিন বাড়ি থেকে বের হন না মিঠাই রানি।

তবে ঠিক কেন ছোট থেকেই তাঁর ওপর এই নির্দেশ তা কিন্তু স্পষ্ট নয় সৌমিতৃষার কাছে। তবে নায়িকা বলেন, বড় হয়ে গেলেও অভিভাবক দের নির্দেশ তিনি বাধ্য মেয়ের মতোই মেনে চলেন। তাছাড়া দোলের দিন বিস্তর হুল্লোড় করতে মোটেই ভাল লাগে না তাঁর। বরং বাড়ির রাধা মাধবের পুজো সেরে পরিবারের সাথে দোল খেলে আনন্দ পান তিনি। গতকাল দোল পূর্ণিমার দিন গোপালের পূজা করেছেন অভিনেত্রী। শীঘ্রই দীক্ষা নেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।

আরো পড়ুন: নিম ফুলের মধুর আগামী পর্বে বিরাট ম্যাজিক! অমিতেশ বাবুকে বাঁচাতে কোর্টে প্রমাণ নিয়ে হাজির পর্ণা-সৃজন

কৃষ্ণ প্রেমে নিবেদিত প্রাণ সৌমীতৃষার সুপ্ত বাসনা তিনি বৃন্দাবনে একটা বাড়ি কিনবেন।‌ গত বছর বৃন্দাবনে ঘুরে এসেছেন অভিনেত্রী। কিছুদিন আগে‌ ইস্কনের মন্দিরে পুজো দিয়ে এসেছেন সৌমী। দোল পূর্ণিমা মানে তাঁর কাছে কৃষ্ণ ভক্তি। সাড়ম্বরে ভগবানের পূজা করে দোল উদযাপন করলেন টলি অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন