এখন জি বাংলার (Zee Bangla) সব চাইতে জনপ্রিয় ধারাবাহিক গুলির তালিকায় যে ধারাবাহিকটি সবার উপরে রয়েছে সেটি হল ‘ফুলকি’ (Phulki)। শুরু থেকেই একের পর এক চমক দিয়ে দর্শকদের মনে সেরার জায়গাটা দখল করেছে এই ধারাবাহিক। এখনো অবধি টিআরপিতে একবারের জন্যেও খারাপ ফলাফল করতে দেখা যায়নি এই ধারাবাহিকটিকে। কিন্তু বেশ কয়েকবার সমালোচিত হয়েছে এই মেগা।
মিঠাই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় ফুলকি। শুরুতে একাধিকবার মিঠাই ধারাবাহিকের হুবহু অনুকরণ বলে সমালোচিত হয়েছে এই ধারাবাহিক। কখনো নায়িকার অঙ্গভঙ্গি আবার কখনো নায়কের জামা সবকিছুতেই ভক্তরা মিঠাই ধারাবাহিকের সাথে মিল খুঁজে পেয়েছেন। তবে আশ্চর্যের বিষয় কখনো এই সমস্ত কারণে ধারাবাহিকটি দর্শকদের ক্ষোভের মুখে পড়েনি। বরং যত দিন গেছে আরো বেশি করে দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছে ফুলকি। ধারাবাহিকের নায়িকা চরিত্রটি দর্শকদের ভীষণ পছন্দ হয়েছে সে কথা বলাই বাহুল্য।
সম্প্রতি এই ধারাবাহিকে চলছে দোল উৎসবের প্লট। আগের দিনের পর্বে দর্শকরা দেখেছেন, বেসামাল হয়ে ফুলকি যে সমস্ত কান্ড ঘটিয়েছে তাতে হইচই পড়ে গিয়েছে রোহিতের পরিবারে। শালিনীর মুখের ওপর সত্যি কথাটা বলেছে সে শুধু তাই নয় তার মাথায় পচা ডিম ছুড়েও মেরেছে। আর শালিনীকে এইভাবে অপদস্ত হতে দেখে ভীষণ খুশি হয়েছে ভক্তরাও। যেভাবে দিনের পর দিন শালিনী নোংরামি করে চলেছে তাতে তার এমনি শাস্তি পাওয়া দরকার, মনে হয়েছে দর্শক মহলের।
এরপর দেখা যায় রোহিত বারবার ফুলকিকে স্নান করে গায়ের সমস্ত রং তুলে ফেলার কথা বলে। কারণ সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান রয়েছে আর সেখানে এইভাবে যাওয়া যাবে না। কিন্তু নেশার ঘোরে নিজের ফুস হারিয়ে ফেলেছে ফুলকি। তাকে বারবার স্নান করতে যেতে বলা হলে ফুলকি বলে তার খুব ঘুম পেয়েছে। সে এখন ঘুমোবে এই সমস্ত রং পড়ে তুলবে। এসব শুনে মাথায় হাত পড়ে যায় রোহিতের। আর তারপরে যে কান্ডটি ঘটে তার সাথে অন্য একটি ধারাবাহিকের হুবহু মিল পান ভক্তরা।
আরো পড়ুন: দোল পূর্ণিমায় কৃষ্ণভক্তি মিঠাইরানি সৌমীতৃষার! পুজো অর্চনায় কাটালেন রঙের উৎসব!
বাধ্য হয়ে ফুলকিকে স্নান করিয়ে তার সমস্ত গায়ের রং তুলতে বাধ্য হয় রোহিত নিজেই। তার কাছে এটা ছাড়া আর কোন উপায় ছিল না। আর এই দৃশ্যের সঙ্গে দর্শকরা হুবহু মিল পেয়েছেন মিঠাই ধারাবাহিকের। মিঠাই ধারাবাহিকেও নায়িকা মিঠাইকে ঠিক এভাবেই স্নান করিয়ে দিয়েছিল সিদ্ধার্থ। আর সেই দৃশ্য গুলোই মনে পড়ে যায় দর্শকদের। দুটো ধারাবাহিকের হুবহু মিল থাকলেও ফুলকি ধারাবাহিকটির ওপর একটুও বিরক্ত নন ভক্তরা। ধারাবাহিকের এই প্রত্যেকটি বিষয় দর্শকদের আরো বেশি করে মন জয় করছে।
