Bangla Serial

তিস্তাকে ভুলে মধ্যরাতে কাছাকাছি অনিকেত আর শ্যামলী, থমকে গেল মুহুর্তরা! তারপর?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। অল্পদিনের সম্প্রচার হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেছে শ্বেতা ও রণজয় অভিনীত ধারাবাহিক। প্রতি এপিসোডে থাকে দর্শকদের জন্য নতুন নতুন চমক। গল্পের নায়িকা শ্যামলী জীবনে বয়ে যায় একের পর এক ঝড়।

পরিস্থিতির শিকার হয়ে শ্যামলী বিয়ে করে অনিকেতকে। তাই বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠেনি তাদের মধ্যে। এই মুহূর্তে অনিকেত ও শ্যামলী বিবাহিত হলেও সুখী নয় কেউই। তবে শ্যামলী চেষ্টা করে চলেছে কি করে অনিকেতের মন পাওয়া যায়। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছে শ্যামলী-অনিকেতের অনস্ক্রিন কেমিস্ট্রি চাক্ষুষ করার জন্য।

Kon Gopone Mon Bhesechhe

পরিচয় গোপন করে একেবারে অন্য এক মহিলা সেজে কথা বলছে সে। ভাব বিনিময়ের পর তিস্তার প্রতি দুর্বল হয়ে পড়ে অনিকেত। চোখে না দেখলেও ভালোবাসতে শুরু করে তিস্তাকে। পরিচয় গোপন রেখে শেষপর্যন্ত অনিকেতের মনের মানুষ হয়ে উঠতে সক্ষম হয় সে। তবে কত দিন এমন মিথ্যে বয়ে নিয়ে যাবে শ্যামলী?

শ্যামলী ধরা দিল অনিকেতের কাছে না জারি আছে লুকোচুরি? প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন জি বাংলার পর্দায়। টান টান উত্তেজনায় ভরপুর ধারাবাহিকের এই মুহূর্তে টিআরপি তালিকায় স্থান পাঁচ নম্বরে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যদিও পরিচালক ধীরে ধীরে কাছাকাছি আনছেন নায়ক-নায়িকাকে।

আরও পড়ুনঃ সিসিটিভি ফুটেজ দেখে চমকে গেল অনিকেত! আসল সত্যিটা বেরিয়ে এলো সকলের সামনে!

দেখা যাচ্ছে, শ্যামলী অনিকেতকে খেতে দিচ্ছে। পাতে বরবটি ভর্তা দেখে ক্ষেপে ওঠে অনিকেত। কি সব অখাদ্য-কুখাদ্য রান্না করেছে শ্যামলী! এদিকে গ্রামের মেয়ে শ্যামলী বাঙালি পদ রন্ধনে পটীয়সী। তবে সাবেকি বাঙালি খানা খেতে পছন্দ করে না নায়ক। কিন্তু নাছোড় শ্যামলী। জবরদস্তি অনিকেতকে খাওয়াতে গিয়ে বিছানায় একে অপরের উপর পড়ে যায় দুজন। থেমে যায় মুহূর্তরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন