Bangla Serial

শাশুড়ির কাছে অত্যাচারিত বর্ষাকে দেখে পর্ণার প্রতি নরম হলো কৃষ্ণা! পিকলুর কাছেই ফিরে এলো বর্ষা!

একটা মেয়ে বিয়ের পর অনেক স্বপ্ন নিয়ে নিজের শ্বশুর বাড়িতে আসে। এখানে এসে যদি তাকে অত্যাচারিত হতে হয় তাহলে তার থেকে দুঃখজনক আর কিছুই হয় না। নানা রকম ভাবে ঠিক এমনই মানসিক অত্যাচারের শিকার হচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। নিজের শাশুড়ি মার কাছ থেকেই প্রতিনিয়ত উঠতে বসতে খারাপ ব্যবহার পাচ্ছে সে। তবে এইবার এই দৃশ্য খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন এর শত পরিকল্পনার পরেও জোর করে বর্ষার বিয়ে দুই দিনের পরিচিত একটি ছেলের সাথে দিয়ে দিল কৃষ্ণা। সে খুব ভালো করেই জানতো পিকলু আর বর্ষার মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। কিন্তু তার কাছে সেসবের কোন মূল্য নেই। তার কাছে সবার আগে নিজের জেদ এবং নিজের জিৎ। আর সেটা করতে গিয়েই নিজের মেয়েকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিল সে।

ইতিমধ্যেই দর্শকরা হয়তো বুঝতে পেরেছেন বর্ষার যার সাথে বিয়ে হয়েছে তার মাও কৃষ্ণার মতনই নিজের বাবুকে নিজের আঁচলে বেঁধে রাখতে চায়। নায়িকা পর্ণা নিজের বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে সৃজনকে কেবলমাত্র মায়ের বাবু থেকে একজন প্রকৃত স্বামীতে পরিণত করতে সক্ষম হয়েছে। সে এটা করতে পেরেছে কারণ একটু হলেও বিচারবুদ্ধি রয়েছে সৃজনের মাথায়। কিন্তু বর্ষার স্বামী অর্ণবের সেটা রয়েছে বলে মনে হয়না দর্শকদের।

তাই জন্যই বিয়ের পরেই শ্বশুর মশায়ের এমন দুর্গতি দেখে তার পাশে না থেকে উপরন্ত সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মায়ের কথায় বউকে ফেলে রেখে নিজের বাড়ি রওনা দিতে পেরেছে সে। এখান থেকে প্রমাণিত হয় বর্ষার মা একজন মা হিসেবে কতটা অসফল। দর্শকদের মতে বর্ষার কপালে এই দুর্গতি আসলে কৃষ্ণার কর্মের ফল। কৃষ্ণা এতদিন ধরে তার নিজের বউমার ওপর যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে, এসব তারই প্রতিফলন।

আরো পড়ুন: পালাতে গিয়ে হাতেনাতে তিস্তাকে ধরে ফেললো তৃষা! প্রতারণার অনেক বড় শাস্তি দিলো অনিকেত!

দর্শকরা মনে করছেন, বর্ষার ওপর এই অত্যাচার প্রতিনিয়ত দেখতে দেখতে কৃষ্ণা বুঝতে পারবে সে নিজে কত বড় অপরাধ করেছে। প্রথমত সে পর্ণার কথা শোনেনি আর দ্বিতীয়ত সে নিজেও পর্ণার উপর একই অত্যাচার করেছে। আর এভাবেই নরম হবে কৃষ্ণা। অন্যদিকে এই অত্যাচার সহ্য করতে না পেরে বিচ্ছেদ ঘটবে অর্ণব বর্ষার। আর পুনরায় পিকলুর সাথেই বিয়ে হবে তার।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন