Bangla Serial

নিমফুলে হাজির আরেক ‘বাবুর মা’! কটাক্ষ পর্ণার, কৃষ্ণার জন্য কি মাঝপথে ভেঙে যাবে বর্ষা-পিকলুর প্রেম?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে ধামাকা পর্ব। পরপর একের পর এক চমক এনে সবাইকে অবাক করে দিচ্ছে জি বাংলা (Zee Bangla)। ইতোমধ্যে টিআরপি (TRP) তালিকায় বেঙ্গল টপার এর শিরোপা অর্জন করে ফেলেছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। অয়নের পর্দা ফাঁস নিয়ে গোটা সপ্তাহ ধরে চলেছে জমজমাট পর্ব।

চালবাজি করে লটারি টিকিট চুরি করে বিরাট রোয়াব দেখাচ্ছিল অয়ন। সবার সামনে তার হাটে হাঁড়ি ভেঙেছে সুপারওম্যান পর্ণা। অয়নের মুখোশ সবার সামনে নিয়ে এসেছে সে। এদিকে পর্ণা নিজে সন্তানসম্ভবা। দত্ত বাড়ির উত্তরাধিকার রয়েছে তাঁর গর্ভে। নতুন সদস্যের আগমনের খবরে খুশি খুশি রব দত্তবাড়ি জুড়ে।

এদিকে হঠাৎ করেই বর্ষার বিয়ে নিয়ে মাতামাতি শুরু করেছে কৃষ্ণা। পিকলু সঙ্গে বর্ষার সম্পর্ককে মাঝপথে ভাঙতে উঠে পড়ে লেগেছে সে। কৃষ্ণার উদ্যোগী দত্তবাড়িতে আসছে বর্ষার জন্য সুপাত্রের সন্ধান। সম্বন্ধ আসছে বর্ষার জন্য। যদিও এই বিয়েতে একটুও রাজি নয় বর্ষা। তবে মায়ের মুখের দিকে চেয়ে প্রতিবাদও করতে পারছে না বর্ষা।

এদিকে পিকলুর সঙ্গে তাঁর দূরত্ব দিন দিন বাড়ছে কৃষ্ণার উদ্যোগেই। এরই মধ্যে হাজির হয়েছে বর্ষার জন্য সম্বন্ধ।‌ বর্ষাকে দেখে পাত্র বলে এই বিয়ে নিয়ে তার কিছুই বলার নেই তার মা যেটা চাইবে সেটাই হবে। ‌পাত্রের কথা শুনে রুচিরার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে পর্ণা বলে, “আরেক বাবুর মা এসেছে।”

আরও পড়ুনঃ তিস্তার সাজে পর্ণা, শ্যামলীকে বসন্তের রঙে রাঙিয়ে দিল অনিকেত! নতুন শুরু করলো তারা

পর্ণার কথা শুনে সৃজন পর্ণার দিকে তাকায়।‌ এদিকে পাত্রকে দেখে তো বেজায় খুশি কৃষ্ণা।‌ বর্ষার সঙ্গে এই পাত্রের বিয়ে ঠিক করতে বধ্য পরিকর তিনি। এদিকে দূরে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে পিকলু।‌ তাহলে কি এই পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যাবে বর্ষার? আর চিরতরে ভেঙে যাবে বর্ষা-পিকলুর প্রেম? নাকি শেষ পর্যন্ত‌ খেলা ঘুরে যাবে? জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শক।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন