Bangla Serial

টপার না হলেও, হিট গীতা এলএলবি! প্রথম স্থানে নিম ফুলের মধু না জগদ্ধাত্রীকে হারিয়ে এবার নতুন মেগা!

চলে এসেছে বাংলা ধারাবাহিকের নয়া মার্কশিট। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করেই প্রকাশ্যে আসে ছোট পর্দার রিপোর্ট কার্ড। চলতি বছরের শুরু থেকেই বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানলগুলিতে চলছে জোরদার লড়াই। গত দুই সপ্তাহে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে রেটিং চার্টে। জানুন, এবার কোন মেগা কেমন স্কোর করল।

এবারের টিআরপি টপার ‘ফুলকি’। আজকাল নারীকেন্দ্রিক ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েছে বাংলা ধারাবাহিকপ্রেমী মহলে। ফুলকি পেল ৮.০। ৭.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। বিগত দু’সপ্তাহ অন্যান্য ধারাবাহিককে টেক্কা দিয়ে পয়লা নম্বরে ছিল এই ধারাবাহিক। আর তিন নম্বরে জগদ্ধাত্রী। এটি পেয়েছে ৭.৮।

সম্প্রতি পর্ণা আর ফুলকি ঝড়ে হাওয়া হয়েছে জ্যাস ম্যাজিক। জগদ্ধাত্রী শ্বশুরবাড়িতে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি আর আগ্রহ তৈরি করতে পারছে না দর্শক মহলে। তাই টপার থেকে সোজা নেমে এসেছে তিন নম্বরে। পর্ণা আর সৃজন, রোহিত-ফুলকি রোমান্টিক জ্বরে কাবু দর্শকমহল।

বিগত কয়েক মাস ধরেই টিআরপি-র প্রথম তিন দখলে রাখছে জি বাংলা। সেখানে মাথা গলাতে জেরবার হচ্ছে জলসা। গীতা এলএলবি ছাড়া পোক্ত জায়গা করতে পারছে না কোনও মেগা। চার নম্বর আবার জলসার দখলে। গীতা এলএলবি ৭.৭ নম্বর নিয়ে চতুর্থস্থানে বিরাজমান। পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। যার প্রাপ্য নম্বর ৭.০।

দেখে নিন টিআরপি-র সেরা ৫-এর তালিকা:-

প্রথম: ফুলকি ৮.০

দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.৯

তৃতীয়: জগদ্ধাত্রী ৭.৮

চতুর্থ: গীতা এলএলবি ৭.৭

পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে ৭.০

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন