Bangla Serial

অরুনাভর পর্দা ফাঁস করলো তিস্তা! তদন্তে বেরিয়ে এলো আসল অপরাধীর নাম!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ আকর্ষণীয় একটা গল্প সম্প্রচার করছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। এই ধারাবাহিকে নায়িকা শ্বেতা ভট্টাচার্যকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। একটি চরিত্রের নাম শ্যামলী আর অন্য চরিত্রটি হলো তিস্তা। টিআরপি তালিকায় একটু একটু করে বেশ উন্নতি করছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়িকা শ্যামলীর হাতে তৈরি রান্নায় মুগ্ধ হয়ে গিয়েছে গ্রাহকরা। তার তৈরি লুচি আর আলুরদম খেয়ে মন ভরে গিয়েছে গ্রেট বেঙ্গল ক্যাটারারে আসা এক ক্লায়েন্টের। তাদের সেই রান্না এতই ভালো লেগেছে যে তারা তাদের অনুষ্ঠানে এই আলুরদমটাই অতিথিদের খাওয়াতে চান। শ্যামলী কথা দেয় সে রান্না করবে।

শ্যামলীর একই অঙ্গে অনেক রূপ। সে রান্নার পাশাপাশি অসাধারণ কবিতা বলতে পারে। তবে সেটা সে করে থেকে তিস্তার মুখোশের আড়ালে। অনুষ্ঠানে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে তিস্তাকে কবিতা পাঠের দায়িত্ব জন্য অনুরোধ করে অনিকেত। তার কথায় না করতে পারেনি শ্যামলী।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, রান্না শেষ করে শ্যামলী তিস্তার বেশ নিয়ে অনিকেতের কাছেই আসছিল আর ঠিক তখনই অরুনাভ আর তৃষার ভাড়া করা গুন্ডারা তিস্তাকে আসতে বাধা দেয়। কিন্তু নায়িকাও হার মানতে নারাজ। শ্যামলী হয়েই হোক বা তিস্তা হয়ে, সে কখনোই তার স্যারের মাথা নিচু হতে দেবে না। তাই এত বাধা বিপত্তি সত্বেও সে স্যারের মান সম্মান রক্ষা করে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, তিস্তা অনিকেতকে বলছে, “কেউ ইচ্ছে করে আপনার ক্ষতি করতে চায়। তাই সে আমাকে আটকানোর জন্য গুন্ডা পাঠিয়েছিল। কেউ একজন চেয়েছিল যাতে আমি সময় মতো এখানে পৌঁছাতে না পারি আর আপনার মান সম্মান মাটিতে মিশে যাক। আমি অনেক লড়াই করে এখানে এসে পৌঁছেছি।” এসব জানতে পেরে ভীষণ ভয় পেয়ে যায় অনিকেত সহ অপরাজিতা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন