Bangla Serial

চাকরিতে জয়েন করার পর মহাবিপদে রাই! কষ্ট করে বানানো প্রেজেন্টেশন নষ্ট করে দিল হিংসুটে নীলু!

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, গল্পের নায়িকা রাই কিভাবে একা লড়ে নিজের জীবনের কঠিন পথ অতিক্রম করছে। রাইয়ের এই কঠিন লড়াইতে তার পাশে নেই কেউ। পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবার চোখেই এখন বিষ সে। অথচ সবার কথা ভেবেই নিজের জীবনের দিকে তাকায়নি রাইপূর্ণা।

পরিবারের মুখে ভাত তুলতে, সকলকে একটু ভাল রাখতে বোনের শ্বশুরবাড়িতে নার্সের কাজ করতে যেতে হয়েছিল রাইকে। কিন্তু সেখানে গিয়ে তাঁর কপালে জুটেছিল দিনের পর দিন অপমান। আর সেই অপমান তাঁকে করেছিল, তাঁর আপন বোন নীলু। যিনি নীলুর হাতে রাই তার জীবনের ঐশ্বর্য ভালোবাসার মানুষটিকে তুলে দিল সেই নীলু এখন শত্রু হবে তাঁর দিদিভাইকে।

বোনের শ্বশুরবাড়িতে অপমান সয়ে না থেকে এবার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করে রাই। ইন্টারভিউতে ইংরেজি না জানা সত্ত্বেও উপস্থিত হওয়ায় তাঁর কপালে জোটে অপমান। তবে হাল ছাড়ার পাত্রী নয় রাইপূর্ণা। শেষমেষ নিজের যোগ্যতাতেই চাকরিটা পেয়ে যায় রাই। কিন্তু এখান থেকে ফের পরীক্ষা শুরু। পরীক্ষা কোম্পানিতে টিকে থাকার।

শহরের নামকরা কোম্পানির গুরুগম্ভীর রাগি বসের অধীনে কাজ পেয়েছে রাই।‌ তবে চাকরি পাওয়ার কিছু দিনের মধ্যেই তার কাঁধে আসে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোম্পানির একটি ডিল ক্র্যাক করার জন্য প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয় রাইকে। সারা রাত জেগে সেই প্রেজেন্টেশন বানায় রাই। রাইকে পরিশ্রম করতে দেখে হিংসা চলে যায় বোন নীলাঞ্জনা।

আরও পড়ুনঃ হুবহু মিলে গেলো আলুরদমের স্বাদ! রান্না করতে গিয়ে ধরা পড়ে গেলো শ্যামলী!

প্রেজেন্টেশন বানিয়ে রাই যখন ঘুমিয়ে পড়ে, তখন নীলু চলে আসে রাইয়ের ঘরে। সে মনে মনে ঠিক করে, দিদিভাই তোকে কালকে অফিসে সবার সামনে খুব অপমানিত হতে হবে রে! কারণ কাল তুই অফিস যাবি ঠিকই, কিন্তু তোর সঙ্গে যাবে না, তোর প্রেজেন্টেশন! কারণ আজ রাতের মধ্যেই আমি সেই প্রেজেন্টেশনটা ডিলিট করে দেব। এই বলে ল্যাপটপ থেকে রাইয়ের বানানো প্রেসেন্টেশনটা নষ্ট করে দেয় নীলাঞ্জনা। আর মুচকি মুচকি হাসে এই ভেবে যে, কালকে দিদিভাই অফিসের সবার সামনে অপমানিত হবে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন