Bangla Serial

সৃজনের বাবাকে বাঁচাতে বিপদের মুখে ঝাঁপ দিলো পর্ণা! সংকটাপন্ন তার আসন্ন সন্তান!

এখন জি বাংলার (Zee Bangla) নাম্বর ওয়ান ধারাবাহিকের খেতাব নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের ঝুলিতে। প্রথম থেকেই এই মেগা নিজের আকর্ষণীয় প্লট এবং চিত্রনাট্য দিয়ে মন জয় করে নিয়েছিল দর্শকদের। বর্তমানে বেঙ্গল টপারের জায়গায় অবস্থান করছে এই ধারাবাহিক।

দত্ত বাড়িতে বিয়ে করে আসার পর থেকে একবারের জন্যও শান্তি পায়নি পর্ণা। প্রতিটি পর্বে দর্শকরা দেখেছেন কিভাবে নিজের বুদ্ধি আর সাহসিকতা দিয়ে নিজের শশুর বাড়িকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। একটা ঝড় কাটিয়ে ওঠার আগেই নতুন বিপত্তি এসে জোটে তার ঘাড়ে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অত্যধিক সৎ হওয়ায় অনেক বড় বিপদের মুখে পড়ে সৃজনের বাবা। সে এক জোচ্চোর ব্যাক্তিকে কিছুতেই লোন দিতে চায় না। কারণ এসব ক্ষেত্রে তার রেকর্ড খুব খারাপ। আর সে তার কাজের প্রতি এতটাই একাগ্রতা সম্পন্ন যে, কাউকে কোনো অসৎ কাজ করতেও দেন না তিনি।

সৃজনের বাবার এই সততা অনেকের অনেক কুকর্ম আটকে দিচ্ছে। তাই তাকে কিছুতেই সহ্য করতে পারছে না তারই অফিসের কিছু ঘুষখোর কর্মচারী। যাকে সৃজনের বাবা লোন দিতে চায়নি সে সৃজনের বাবাকে ভয় দেখানোর জন্য দুটো গুন্ডা পাঠায়। কোনো ক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে ফেরে সে।

আরো পড়ুন: তিস্তার সাথে আলাপ করতে ডাক পরল শ্যামলীর! সামনে আসতেই আসল সত্যি বেরিয়ে পড়লো সকলের সামনে!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সৃজনের বাবার ঘরে ঢুকে পড়েছে সেই ব্যক্তি যাকে লোন নিতে দেয়নি সে। সৃজনের বাবা সেই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেয়, তার কথায় রাখতে পারবে না সে। এই কথা শুনে সৃজনের বাবাকে রীতিমত হুমকি দেয় সেই ব্যক্তি। ঠিক সেই সময় চা নিয়ে ঘরে ঢুকে পড়ে পর্ণা। লোকটির এসব কথা শুনে পর্ণা বলে সে যদি তার শশুর বাড়ির দিকে চোখ তুলে দেখে তাহলে খুব খারাপ হয়ে যাবে।।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন