Bangla Serial

ভাইরাল নিম ফুলের মধুর মৌমিতার ছবি! দত্ত বাড়ির বড় বউয়ের ছবি দেখে চক্ষু চড়ক গাছ দর্শকের

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) যে কজন চরিত্রে অভিনয় করেন, তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu) খ্যাত মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। এই সিরিয়ালে মানসী মৌমিতার চরিত্রে অভিনয় করছেন। নায়িকার বড় জা। পর্ণা ও সৃজনের জীবন অতিষ্ঠ করতে কোনও কসুর ছাড়েন না সে।

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। খল নায়িকা মৌমিতাকে নিয়েও চর্চার অন্ত নেই। সমাজমাধ্যমে বেশি অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়শই বোল্ড লুকে ছবি পোস্ট করে নেটমাধ্যমে প্রশংসা কুড়ান। সম্প্রতি ফের ছবি পোস্ট করেছি নেট দুনিয়ায় শোরগোলের কেন্দ্রে মানসী।

Manosi Sengupta in Ki Kore Bolbo Tomay 2019 1698765873751 1698765880412

তবে এই প্রথম নয়। নেটমাধ্যমে প্রায়শই মানসী নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করেন। কখনও শার্টের ফাঁকে অন্তর্বাস দেখা যায়। কখনও বা সুইমিং পুলে জলকেলিতে মত্ত থাকেন নায়িকা। তাঁর শরীরী আবেদনে বুঁদ হয়ে যান নেটিজেনরা। মনসীর এহেন সাহসী অবতারের ছবি নিয়ে চর্চা কম হয় না। পর্দায় শাড়ি পরা অবতার, আর মুঠোফোনে সাহসী অবতারে মানসীকে দেখে ঘুম উড়েছে দর্শকদের।

সম্প্রতি মানসী একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, শরীরের উপরের ভাগে এক টুকরো কাপড় নেই। হাতে এক গোছা ফুল। আর ফুল দিয়ে শরীরের উপরের অংশ ঢেকে রেখেছেন তিনি। নিচে পরেছেন ডেনিম। চুল খোলা আর লাল ঠোঁটে রীতিমতো বোল্ড অবতারেই মানসী ধরা দিলেন সমাজ মাধ্যমে। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যেখানে ফুল ফোটে, আশাও প্রস্ফুটিত হয়।’ মানসীর ছবি দেখে ঘুম উড়েছে দর্শকদের।

আরও পড়ুনঃ বর্ষা পিকলুর বিয়ে দিতে অদ্ভুত কান্ড ঘটালো পর্ণা আর সৃজন! রেগে আগুন কৃষ্ণা!

প্রসঙ্গত, স্বামীর সঙ্গে থাকে না মানসী। মেয়েকে নিয়ে আলাদা ঘর বেঁধেছেন অভিনেত্রী। মাঝেসাঝে মেয়েকে নিয়েও ছবি পোস্ট করেন তিনি। তবে তাঁর সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায় রীল জীবনের মৌমিতার থেকে কতটা আলাদা তিনি। অভিনয় যেভাবে রক্ষণশীল বনেদি বাড়ির বউয়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলছে, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন